বৃহস্পতিবার, ২৩শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ৮ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

ফেরি পেতে ঘাটে অপেক্ষা ২-৩ দিন!

news-image

জেলা প্রতিনিধি : পদ্মায় তীব্র স্রোতে ফেরি চলাচল ব্যাহত হচ্ছে। দক্ষিণাঞ্চলের ২১ জেলা ও বাংলাবাজার-শিমুলিয়া নৌরুটে বাড়তি যানবাহনের চাপে দৌলতদিয়া ঘাট এলাকায় তৈরি হচ্ছে পণ্যবাহী যানবাহনের দীর্ঘ সারি। পণ্যবাহী যানবাহনকে ফেরি পেতে অপেক্ষা করতে হচ্ছে দুই থেকে তিনদিন পর্যন্ত। এতে ভোগান্তির পাশাপাশি বেড়ে যাচ্ছে তাদের পরিবহন খরচ। ব্যবসায়ীদের গুনতে হচ্ছে লোকসান।

শুক্রবার (২০ আগস্ট) সকালে দৌলতদিয়া ঘাটের জিরো পয়েন্ট থেকে ঢাকা-খুলনা মহাসড়কের অন্তত তিন কিলোমিটারজুড়ে অপচনশীল পণ্যবাহী ট্রাকের দীর্ঘ সারি দেখা গেছে। এর মধ্যে রয়েছে কিছু যাত্রীবাহী যানবাহনও।

সরেজমিন গিয়ে দেখা যায়, ঘাট এলাকার যানজটমুক্ত রাখতে ঘাট থেকে ১৪ কিলোমিটার দূরে গোয়ালন্দ মোড়ের রাজবাড়ী-কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়কের কয়েক কিলোমিটার সড়কে পণ্যবাহী ট্রাক সিরিয়ালে আটকে রয়েছে। তবে যাত্রীবাহী বাস ও পচনশীল কাঁচামালবোঝাই ট্রাকগুলোকে অগ্রাধিকার ভিত্তিতে পার হতে দেখা যায়।

পণ্যবাহী ট্রাকের চালক হালিম সরদার, মারুফ হোসেনসহ কয়েকজন জানান, তারা দুইদিন গোয়ালন্দ মোড়ের সড়কে আটকে থাকার পর দৌলতদিয়ায় এসেছেন। তাদের মতো শত শত ট্রাকচালকদের এমন ভোগান্তি পোহাতে হচ্ছে।

বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন করপোরেশনের (বিআইডব্লিউটিসি) দৌলতদিয়া ঘাট ব্যবস্থাপক শিহাব উদ্দিন জানান, বর্তমানে দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে ছোট-বড় ১৮টি ফেরি চলাচল করছে। স্রোতে ফেরি চলাচল ব্যাহত হওয়ায় অতিরিক্ত যানবাহনের চাপে উভয় ঘাটে সিরিয়াল তৈরি হচ্ছে। দুপুর পর্যন্ত প্রায় পাঁচ শতাধিক যানবাহন ঘাট পারাপারের অপেক্ষায় রয়েছে।

 

এ জাতীয় আরও খবর

গাজী নজরুলের এমপি পদ নিয়ে সিদ্ধান্ত সংসদের চিঠির পর

দিল্লির আন্দোলনের প্রভাব, মুম্বাইয়ে সমাবেশে নিষেধাজ্ঞা

দিল্লির বিক্ষোভ তীব্র, প্রশ্নপত্র ফাঁসে কঠোর ব্যবস্থা নেবেন মোদি

ঢাকায় বৃষ্টির সম্ভাবনা, বাড়তে পারে তাপমাত্রা

ঢাকার বায়ুমানে উন্নতি, দূষিত শহরের তালিকায় ৫৫তম

নতুন নৌপ্রধান পেলেন ভাইস অ্যাডমিরাল পদমর্যাদা

মেসির বিদায়ী ম্যাচ চায় স্পেন

বহিষ্কারের পর গাজী নজরুলের এমপি পদ থাকবে কি না

১০ জেলায় ঝড়ের সতর্কতা, নদীবন্দরে ১ নম্বর সংকেত

১০৭ ঘণ্টা পর বন্ধ কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট

ইয়ামালকে মেসির অনুপ্রেরণার বার্তা

প্রবাসীদের পাসপোর্ট সংশোধনের সময় বাড়ল