,

মাহির চ্যালেঞ্জ গোপন ভিডিও নিয়ে

news-image

বিনোদন প্রতিবেদক : ইউটিউবে মাহিয়া মাহীর স্ক্যান্ডাল নামে একটি ভিডিও আপলোড করে কে বা কারা। যদিও ভিডিওটি আপলোড করার কয়েক ঘণ্টা পরে সে ভিডিওটির লিংক আবার সরিয়ে ফেলা হয়। কিন্তু এ বিষয়টি চলচ্চিত্র অঙ্গনের মানুষের চায়ের কাপে ঝড় তুলেছে।
ভিডিওটি মাহিয়া মাহীর কিনা তা নিয়েও অনেকের মনে প্রশ্ন রয়েছে। আবার কেউ কেউ বলছেন মাহীকে বিব্রত করতে তার কোন শত্রু এ ধরনের কাজ করেছেন।
এ বিষয়ে মাহিয়া মাহী বলেন, ‘ইউটিউবে অনেক কিছুই আপলোড করা হতে পারে। এরমধ্যে একটি বিশ্বাসযোগ্যতার বিষয় রয়েছে। কেউ যদি বলে এটি মাহীর স্ক্যান্ডাল আর সাধারণ মানুষ ওমনি হুমড়ি খেয়ে পড়ল। এতেতো বিষয়টি বিশ্বাসযোগ্য হয় না। যেহেতু ভিডিওটি আমার না তাই এ বিষয়টিকে আমার কাছে কোন ধরনের ফ্যাক্ট মনে হয় না। এছাড়া বিষয়টি নিয়ে আমি খুব বিরক্ত।’ তিনি আরও বলেন, ‘আমি ভিডিওটি দেখেছি তাই আমার কোন মাথাব্যথা নেই। কেউ যদি প্রমাণ করতে পারে তাহলে আমি সামাজিক যোগাযোগের মাধ্যম ফেসবুকের ভেরিফাইড পেজে ভিডিওটি শেয়ার দিব।’
সম্প্রতি মাহিয়া মাহী ইফতেখার চৌধুরীর পরিচালনায় ‘অগ্নি-২’ ছবির শুটিং শেষ করেছেন। এখন তিনি পরিবারের সঙ্গেই বেশ খোশ মেজাজেই সময় কাটাচ্ছেন। কিন্তু এরই মধ্যে নেতিবাচক ধরনের খবরের শিরোনাম হয়ে বেশ বিব্রতকর অবস্থার মধ্যে পড়েছেন তিনি।
মাহি জানালেন বর্তমানে তিনি এসব কিছুই নিয়ে ভাবছেন না। ‘পুলিশগিরি’ ছবিই আপাতত তার ভাবনার বিষয়। মে মাসের প্রথম সপ্তাহের দিকে ছবিটির শুটিং শুরু হবে।

এ জাতীয় আরও খবর

দীর্ঘদিনের দুর্ভোগ কমবে, সহজ ও নিরাপদ যোগাযোগের নতুন দ্বার উন্মোচন হল নবীনগর-বাঞ্ছারামপুর সড়ক প্রশস্তকরণ কাজের উদ্বোধন

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ