বৃহস্পতিবার, ২৩শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ৮ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

আড্ডা জমাতে মজার ফিশ কাটলেট

news-image

নিউজ ডেস্ক : আমরা মাছে ভাতে বাঙালি। মাছ আমাদের প্রিয় খাদ্যের মধ্যে একটি। এছাড়া মাছে রয়েছে নানা পুষ্টিগুণ। তাই মাছের স্বাদ একটু ভিন্নভাবে পেতে ঘরে বসেই বানিয়ে ফেলুন ফিশ কাটলেট। এটি খেতে যেমন মজা, তেমনই স্বাস্থ্যকর। আপনি চাইলেই ঘরে বসে কম উপকরণে এবং কম সময়ে বানাতে পারবেন এটি। জেনে নিন ফিশ কাটলেট বানানোর উপকরণ ও পদ্ধতি সম্পর্কে।

প্রয়োজনীয় উপকরণ-

১. মাছের পেটি ৮ পিস ।

২. দুটি সেদ্ধ আলু।

৩. লেবুর রস ২ চা চামচ।

৪. দেড় টেবিল চা চামচ সয়াসস।

৫. কর্নফ্লাওয়ার দেড় টেবিল চামচ।

৬. ১ চা চামচ গোল মরিচের গুড়ো।

৭. লবণ স্বাদমতো।

৮. টমেটো কেচাপ ৩ চা চামচ।

৯. ডিম ১টি।

১০. তেল পরিমাণ মত।

১১. চাট মশলা ১ চা চামচ।

১২. সামান্য ধনেপাতা।
প্রস্তুত পদ্ধতি-

প্রথমে যেটা করবেন, চুলোর ওপর একটি প্যান বসিয়ে তাতে অল্প পানি আর সামান্য লবণ দিয়ে মাছের টুকরোগুলো দিয়ে দিন। মাছ সেদ্ধ হয়ে গেলে কাটা ও তেল অংশ বাদ দিয়ে মেখে নিন ভালো করে। তারপর আলাদা একটি পাত্রে আলু, ধনেপাতা, লবণ, সয়াসস, কালোজিরা, চাট মশলা, মাছ ভর্তা, টমেটো কেচাপ, গোলমরিচের গুড়ো ও লেবুর রস দিয়ে ভালোভাবে মাখিয়ে নিন। এরপর ডিম ফাটিয়ে তাতে কর্নফ্লাওয়ার মিশিয়ে নিয়ে মিশ্রণটি ঢেলে দিন। অবশ্যই সব উপকরণগুলো একসাথে ভাল করে মেখে নিতে হবে। তারপর মাছের এই মিশ্রণ থেকে একটু করে নিয়ে কাটলেটের আকারে শেপ দিয়ে শুকনো কর্নফ্লাওয়ারে গড়িয়ে নিন। এবার একটি প্যানে তেল গরম করে তার মধ্যে কাটলেটটি দিয়ে আপনি ডিপফ্রাই করতে পারেন। এটি অল্প তেল দিয়েও ফ্রাই করে নিতে পারেন। কাটলেটটি দেয়ার পর একপাশ ভাজা হয়ে গেলে সাবধানে উলটিয়ে দিন অন্যপাশ। মাছ আগেই যেহেতু সেদ্ধ করে নেওয়া হয়েছে, তাই খুব বেশি ভাজার প্রয়োজন নেই। গোল্ডেন কালার হয়ে আসলেই তেল থেকে নামিয়ে নিন। এইবার আপনার পছন্দের সস দিয়ে একটি সুন্দর পাত্রে পরিবেশন করুন।

 

এ জাতীয় আরও খবর

বোয়ালখালীতে ৫ শ্রমিকের মৃত্যু, মামলা ছাড়াই চলছে সমঝোতার চেষ্টা

১৭ বছর পর ইংল্যান্ড সফরে বাংলাদেশ, টেস্ট হবে লর্ডসে

২৭ জুলাই থেকে চট্টগ্রাম বোর্ডের এইচএসসি পরীক্ষা ফের শুরু

ব্রিকস সম্মেলনে যোগ দিতে তারেক রহমানকে মোদির আমন্ত্রণ

রাষ্ট্রপতির পদত্যাগ নিয়ে সরকারের করণীয় নেই: স্বরাষ্ট্রমন্ত্রী

গাজী নজরুলের বহিষ্কার জানিয়ে ইসিকে চিঠি জামায়াতের

ইরান ইস্যুতে কঠিন কূটনৈতিক চাপে ট্রাম্প

মানবিক সহায়তায় আলোচনায় ‘আমরা বিএনপি পরিবার’

২০৩৪ সালে ট্রিলিয়ন ডলারের অর্থনীতির লক্ষ্য বাংলাদেশের

শ্রীলঙ্কার পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ড. খলিলুরের বৈঠক

তথ্যমন্ত্রীর নামে ভুয়া ফেসবুক অ্যাকাউন্ট, সতর্কবার্তা

গ্রামে চিকিৎসাসেবা নিশ্চিতের আহ্বান ডা. জুবাইদার