,

পে-কমিশন রিপোর্ট পেশ

news-image

জাতীয় বেতনস্কেলভুক্ত কর্মকর্তা-কর্মচারীদের বিভিন্ন ক্যাডার ও বিভাগের বেতন বৈষম্যের বিষয়গুলো চিহ্নিত করে সমাধানের সুপারিশের মাধ্যমে গঠিত পে-কমিশন বহুকাঙ্ক্ষিত রিপোর্ট পেশ করেছে। এতে সর্বোচ্চ বেতন ৭৫ হাজার টাকা আর সর্বনিম্ন ৮ হাজার ২৫০ টাকা। আজ বুধবার দুপুরে সচিবালয়ে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত সাংবাদিকদের এ কথা জানিয়েছেন।

 

তিনি জানান, এদিন সকালে তার কাছে পে-কমিশন রিপোর্ট জমা দিয়েছেন মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ মোশাররাফ হোসাইন ভূইঞা। এতে সর্বোচ্চ বেতন ৭৫ হাজার টাকা এবং সর্বনিম্ন ৮ হাজার ২৫০ টাকা করার প্রস্তাবনা রয়েছে। যা আগামীতে বিবেচনার মাধ্যমে চূড়ান্ত হবে। রিপোর্টটি এখনও আমার পুরোপুরি পড়া হয়নি। অর্থমন্ত্রণালয় পর্যালোচনা করার পর এ প্রস্তাব কেবিনেটে উঠেবে। তবে বাজেটের ব্যস্ততার কারণে ৪ জুলাইয়ের আগে সেটা আমি দেখতে পারব বলে মনে হয় না। তবে নতুন বেতন কাঠামো ১ জুলাই থেকেই কার্যকর হবে।

এদিকে সচিব কমিটির প্রধান মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ মোশাররাফ হোসাইন ভূইঞা সচিবালয়ে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিতের দপ্তরে প্রতিবেদনটি জমা দিয়ে সাংবাদিকদের বলেন, বেতন ও চাকরি কমিশন সর্বোচ্চ ৮০ হাজার ও সর্বনিম্ন ৮ হাজার ২০০ টাকা মূল বেতন ধরে নতুন বেতন কাঠামো সুপারিশ করছিল। সচিব কমিটি তাদের প্রতিবেদনে সর্বোচ্চ ৭৫ হাজার এবং সর্বনিম্ন ৮ হাজার ২৫০ টাকা সুপারিশ করেছে।

 

 

 

 

 

 

 

 

 

 

 
 

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে