,

টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলবে আফগানিস্তান, শুরু হচ্ছে প্রস্তুতিও

news-image

স্পোর্টস ডেস্ক : তালেবান আফগানিস্তানের ক্ষমতা নিয়ে নেয়ার পর খবর ছড়িয়ে পড়ে, আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপে আর হয়তো খেলা হবে না রশিদ খানদের। চলতি বছরের অক্টোবরে সংযুক্ত আরব আমিরাতে হওয়ার কথা এই আসর।

তবে এমন শঙ্কাকে বাতাসেই উড়িয়ে দিয়েছেন আফগানিস্তান ক্রিকেট দলের মিডিয়া ম্যানেজার হিকমত হাসান। তিনি নিশ্চিত করেছেন, আফগানিস্তান টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলবে এবং সে অনুযায়ী পরিকল্পনা করেই এগোচ্ছে।

সংবাদ সংস্থা ‘এএনআই’কে হাসান বলেন, ‘হ্যাঁ, আমরা টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলব। সেই প্রস্তুতি চলছে। যেসব খেলোয়াড়দের পাওয়া যাবে, তাদের নিয়ে আগামী কয়েকদিনের মধ্যে কাবুলে ট্রেনিং শুরু হবে।’

তিনি আরও জানান, বিশ্বকাপের প্রস্তুতির জন্য আফগানিস্তান, অস্ট্রেলিয়া আর ওয়েস্ট ইন্ডিজে নিয়ে সম্ভাব্য ত্রিদেশীয় সিরিজের ভেন্যু নির্ধারণের চেষ্টাতেও আছেন তারা।

হিমকত হাসান বলেন, ‘আমরা অস্ট্রেলিয়া, ওয়েস্ট ইন্ডিজকে নিয়ে ত্রিদেশীয় সিরিজের ভেন্যু খুঁজছি। যা কিনা ওই আসরের (বিশ্বকাপ) সেরা প্রস্তুতি হবে। আমরা শ্রীলঙ্কা, মালয়েশিয়ার মতো কয়েকটি দেশের সঙ্গে কথা বলেছি। দেখা যাক, কোথায় করা যায়।’

 

এ জাতীয় আরও খবর

ড্রেজারের পাইপ ও পরিত্যক্ত সেতুতে বন্ধ নদীপথ, প্রতিমা পরিবহনে চরম ভোগান্তি

অটোরিকশা নিয়ে নতুন পরিকল্পনা, কতটা কার্যকর হবে?

বিয়ের জন্য যেমন ছেলে চান মিমি

ঢাকায় দিনের তাপমাত্রা কমতে পারে

ডিমের বাজারে মধ্যস্বত্বভোগীর দাপট, জিম্মি খামারি-ভোক্তা

সবজির বাজারে জ্বালানি তেলের দাম বাড়ার প্রভাব

দেশের বাজারে বাড়ল স্বর্ণের দাম

আফগানিস্তানের বিপক্ষে ব্যাটিংয়ে বাংলাদেশ

সবুজ সংকেত রূপপুরে, প্রতিকূলতা পেরিয়ে জ্বলল আশার আলো

বিমানবন্দরে আটকে দেওয়া হয়েছে বৈষম্যবিরোধী আন্দোলনের নেতা মাহদীকে

রোহিঙ্গা প্রত্যাবাসন ‘অবশ্যই সম্ভব’: স্বরাষ্ট্রমন্ত্রী

আমরা ভারতবিরোধী না: আসিফ মাহমুদ