,

আফগানদের সঙ্গে সিরিজই বাতিল করে দিল অস্ট্রেলিয়া

news-image

স্পোর্টস ডেস্ক : আইপিএল খেলারই চিন্তা ছিল স্মিথ-ওয়ার্নারদের। কিন্তু জাতীয় দলের খেলা থাকার কারণে অস্ট্রেলিয়ান ক্রিকেটাররা আইপিএল খেলতে পারবেন কি না তা নিয়ে ছিল সংশয়। ভারতের মাটিতেই আফগানিস্তানের বিপক্ষে ওয়ানডে সিরিজ খেলার কথা ছিল অস্ট্রেলিয়ার। কিন্তু আফগানিস্তানে বিরাজমান পরিস্থিতির কারণে এই সিরিজ মাঠে গড়ানো অসম্ভব।

যে কারণে আফগানিস্তান ক্রিকেট বোর্ড এবং অস্ট্রেলিয়া ক্রিকেট – উভয়ই একসঙ্গে ঘোষণা দিয়েছে সিরিজটি বাতিল করা হলো। কারণ, ভারতের মাটিতে হলেও সিরিজ আয়োজনের জন্য প্রয়োজনীয় লজিস্টিক সাপোর্ট দেয়া সম্ভব নয়।

এমন পরিস্থিতিতে অস্ট্রেলিয়ান ক্রিকেটারদের জন্য আইপিএলের দ্বিতীয় পর্বে খেলার পথ পুরোপুরি খুলে গেলো। অস্ট্রেলিয়ান ক্রিকেট বোর্ড থেকেই জানিয়ে দেয়া হলো তাদের ক্রিকেটাররা আইপিএলের দ্বিতীয় পর্বে অংশ নিতে পারবে। এ জন্য তাদের সামনে আর কোনো বাধা রইলো না।

টি-টোয়েন্টি বিশ্বকাপের আগ মুহূর্তে ভারতে এই সিরিজটি অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। কিন্তু টি-টোয়েন্টি বিশ্বকাপই ভারত থেকে সরে গেছে আরব আমিরাত এবং ওমানে। এখন এমন পরিস্থিতিতে ভারতের মাটিতে আফগানিস্তান ক্রিকেট বোর্ড কিভাবে সিরিজটি আয়োজন করবে? এ নিয়ে দুই বোর্ডের মিলিত সিদ্ধান্তের পর জানানো হয়েছে, ‘আফগান ক্রিকেট বোর্ড এবং ক্রিকেট অস্ট্রেলিয়া মিলেই সিদ্ধান্ত নিয়েছে যে সিরিজটি স্থগিত করা হবে। কারণ, ভ্রমণে জটিলতা, কোয়ারেন্টাইন, নতুন ভেন্যু খুঁজে বের করা- এসব এখন রীতিমত অসম্ভব।’

তবে অস্ট্রেলিয়া এবং ওয়েস্ট ইন্ডিজকে নিয়ে একটি ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজ আয়োজন করতে চায় আফগানিস্তান। দেশটির ক্রিকেট বোর্ডের বিবৃতিতে জানানো হয়েছে, ‘ভারত থেকে যেহেতু টি-টোয়েন্টি বিশ্বকাপ আরব আমিরাতে পরিবর্তন করে নেয়া হয়েছে, আমরাও সেখানে অস্ট্রেলিয়া এবং ওয়েস্ট ইন্ডিজের সঙ্গে একটি টি-টোয়েন্টি সিরিজ খেলতে চাই।’

 

এ জাতীয় আরও খবর

ড্রেজারের পাইপ ও পরিত্যক্ত সেতুতে বন্ধ নদীপথ, প্রতিমা পরিবহনে চরম ভোগান্তি

অটোরিকশা নিয়ে নতুন পরিকল্পনা, কতটা কার্যকর হবে?

বিয়ের জন্য যেমন ছেলে চান মিমি

ঢাকায় দিনের তাপমাত্রা কমতে পারে

ডিমের বাজারে মধ্যস্বত্বভোগীর দাপট, জিম্মি খামারি-ভোক্তা

সবজির বাজারে জ্বালানি তেলের দাম বাড়ার প্রভাব

দেশের বাজারে বাড়ল স্বর্ণের দাম

আফগানিস্তানের বিপক্ষে ব্যাটিংয়ে বাংলাদেশ

সবুজ সংকেত রূপপুরে, প্রতিকূলতা পেরিয়ে জ্বলল আশার আলো

বিমানবন্দরে আটকে দেওয়া হয়েছে বৈষম্যবিরোধী আন্দোলনের নেতা মাহদীকে

রোহিঙ্গা প্রত্যাবাসন ‘অবশ্যই সম্ভব’: স্বরাষ্ট্রমন্ত্রী

আমরা ভারতবিরোধী না: আসিফ মাহমুদ