,

বঙ্গবন্ধু ও তার পরিবারকে জয় উৎসর্গ টাইগারদের

news-image

অনলাইন ডেস্ক : অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম তিন ম্যাচ জিতেই পাঁচ ম্যাচের সিরিজ নিজেদের করেছিল বাংলাদেশ। চতুর্থ ম্যাচটা হারলেও পঞ্চম ও শেষ ম্যাচ জিতে ৪-১ এ সিরিজ শেষ করল টাইগাররা।

স্মরণীয় এই সিরিজ জয়টি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তার পরিবারকে উৎসর্গ করেছে টাইগাররা।

ম্যাচের শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বাংলাদেশ অধিনায়ক মাহমুদউল্লাহ বলেন, ‘আগস্ট মাসের এই জয় আমরা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তার পরিবারের স্মৃতির প্রতি উৎসর্গ করছি।’

পরে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) এক বিবৃতিতেও জানিয়েছে, অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজ জয়টি বঙ্গবন্ধু ও তার পরিবারের স্মৃতির প্রতি উৎসর্গ করেছে টাইগাররা।

সোমবার মাত্র ১২২ রানের পুঁজি নিয়েও ৬০ রানের বড় জয় তুলে নেয় বাংলাদেশ। রানের হিসেবে যা টাইগারদের দ্বিতীয় বড় জয়। অস্ট্রেলিয়ার বিপক্ষে সবচেয়ে বড় জয়।

অস্ট্রেলিয়া এদিন গুটিয়ে যায় মাত্র ৬২ রানে। টি-টোয়েন্টি ইতিহাসে এটি তাদের সর্বনিম্ন রান।

এ জাতীয় আরও খবর

ড্রেজারের পাইপ ও পরিত্যক্ত সেতুতে বন্ধ নদীপথ, প্রতিমা পরিবহনে চরম ভোগান্তি

অটোরিকশা নিয়ে নতুন পরিকল্পনা, কতটা কার্যকর হবে?

বিয়ের জন্য যেমন ছেলে চান মিমি

ঢাকায় দিনের তাপমাত্রা কমতে পারে

ডিমের বাজারে মধ্যস্বত্বভোগীর দাপট, জিম্মি খামারি-ভোক্তা

সবজির বাজারে জ্বালানি তেলের দাম বাড়ার প্রভাব

দেশের বাজারে বাড়ল স্বর্ণের দাম

আফগানিস্তানের বিপক্ষে ব্যাটিংয়ে বাংলাদেশ

সবুজ সংকেত রূপপুরে, প্রতিকূলতা পেরিয়ে জ্বলল আশার আলো

বিমানবন্দরে আটকে দেওয়া হয়েছে বৈষম্যবিরোধী আন্দোলনের নেতা মাহদীকে

রোহিঙ্গা প্রত্যাবাসন ‘অবশ্যই সম্ভব’: স্বরাষ্ট্রমন্ত্রী

আমরা ভারতবিরোধী না: আসিফ মাহমুদ