,

গণটিকাদান কর্মসূচির দ্বিতীয় দিন: আরও সাড়ে ৭ লাখ টিকা নিলেন

news-image

নিজস্ব প্রতিনিধি : দেশজুড়ে গণটিকাদান কর্মসূচির দ্বিতীয় দিনে করোনাভাইরাসের প্রথম ডোজ টিকা নিয়েছেন ৬ লাখ ৪৭ হাজার ৭৭২ জন। এদিন আরও ৯৮ হাজার ৪৭৬ জন দ্বিতীয় ডোজ টিকা নিয়েছেন।

প্রথম ও দ্বিতীয় ডোজ মিলিয়ে রবিবার মোট টিকা নিয়েছেন ৭ লাখ ৪৬ হাজার ২৪৮ জন।

এর আগে শনিবার গণটিকাদান কর্মসূচির শুরুর দিন প্রথম ডোজ টিকা নেয় ৩০ লাখ ৭০ হাজার ২৬৮ জন।

স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, রবিবার প্রথম ডোজ টিকা নেয় ৩ লাখ ৫৪ হাজার ৪৬৬ জন পুরুষ ও ২ লাখ ৯৩ হাজার ৩০৬ জন নারী।

এই ৭ লাখ ৪৬ হাজার ২৪৮ জনের মধ্যে ৪ লাখ ১৮ হাজার ২৩৭ জন চীনের সিনোফার্মের টিকা নিয়েছে। যুক্তরাষ্ট্রের মডার্নার টিকা পেয়েছে ২ লাখ ২৯ হাজার ৫৩৫ জন।

স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, রবিবার বিকাল সাড়ে ৫টা পর্যন্ত কোভিড-১৯ টিকা নিতে সর্বমোট নিবন্ধন করেছেন ২ কোটি ৪৯ লাখ ৮১ হাজার ২৭ জন।

আর এই পর্যন্ত টিকা প্রয়োগ করা হয়েছে ১ কোটি ৮৬ লাখ ৩ হাজার ৬২৮ ডোজ।

এর মধ্যে মোট প্রথম ডোজ টিকা নিয়েছে ১ কোটি ৪০ লাখ ৭ হাজার ৮৩৭ জন, তাদের মধ্যে ৪৫ লাখ ৯৫ হাজার ৭৯১ জন দ্বিতীয় ডোজও পেয়েছে।

এ জাতীয় আরও খবর

সবকিছুর সমালোচনা না করে সরকারকে সহযোগিতার আহ্বান

নতুন অপরাধ ঠেকাতে পুরোনো আইন যথেষ্ট নয়: স্বরাষ্ট্রমন্ত্রী

মেট্রোরেলের দুই প্রকল্পে ব্যয় বাড়ল ১ লাখ ১০ হাজার কোটি টাকা

দোলাবাড়ি ঋষিপাড়া পঞ্চায়েত কমিটির সভাপতি কালীপদ ঋষি দুর্বৃত্তদের হামলায় গুরুতর আহত

ম্যাচ ছাড়াই সেমিফাইনালে উঠতে পারে বাংলাদেশ

হবু বরকে নিয়ে কী ইঙ্গিত দিলেন মিমি?

বিগত সময়ে শিক্ষাখাতের বরাদ্দে শুভঙ্করের ফাঁকি ছিল : শিক্ষামন্ত্রী

বাণিজ্য- বিনিয়োগ বাড়াতে বাংলাদেশ-ইইউর নতুন উদ্যোগ

আকাশ থেকে বাঘ দেখার সুযোগ, সুন্দরবনে ফাইভ-স্টার ট্রি-হাউস রিসোর্টের পরিকল্পনা

ক্রিকেটার রিংকুর জীবনসঙ্গী হতে যাচ্ছেন এমপি প্রিয়া

উত্তর কোরিয়াকে ৩২৫ কোটি ডলার ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দক্ষিণ কোরিয়ার আদালতের

ইয়েমেনে সৌদির এফ-১৫ যুদ্ধবিমান ভূপাতিতের দাবি হুথিদের