,

মেসির কাঁধেই আর্জেন্টিনার দায়িত্ব

news-image

ক্রীড়া ডেস্ক : আসন্ন কোপা আমেরিকা কাপকে সামনে রেখে ৩০ সদস্যের প্রাথমিক দল ঘোষণা করলো আর্জেন্টিনা ফুটবল ফেডারেশন। দলের সুপারস্টার লিওনেল মেসিকে অধিনায়ক করে সোমবার রাতে কোচ জেরার্ডো মার্টিনো দল ঘোষণা করেন।

কার্লোস তেভেজ, সার্জিও আগুয়েরো, গঞ্জালো হিগুয়াইন, ডি মারিয়া ও লাভেজ্জি-সহ গুরুত্বপূর্ণ সব খেলোয়াড়রই প্রাথমিক দলে জায়গা পেয়েছেন।

১১ জুন থেকে চিলিতে শুরু হতে যাওয়া কোপা আমেরিকায় গ্রুপ বি’তে রয়েছে আর্জেন্টিনা। গ্রুপে মেসিদের অপর তিন প্রতিপক্ষ হলো- ডিফেন্ডিং চ্যাম্পিয়ন উরুগুয়ে, প্যারাগুয়ে ও জ্যামাইকা। ১৩ জুন প্যারাগুয়ের বিপক্ষের ম্যাচ দিয়ে আলবেসেলেস্তেদের শিরোপা অভিযান শুরু হবে। ১৬ জুন উরুগুয়ে এবং ২০ জুন জ্যামাইকার বিপক্ষে গ্রুপ ম্যাচ খেলবে জেরার্ডো মার্টিনোর আর্জেন্টিনা।

৫ জুন কোপা আমেরিকাকে সামনে রেখে বলিভিয়ার বিপক্ষে চিলির সীমান্তবর্তী সান জুয়ানে প্রস্তুতি ম্যাচ খেলবে আর্জেন্টিনা। এরপর চিলির উদ্দেশ্যে যাত্রা করবেন মেসি-তেভেজ ও ডি মারিয়ারা।

এ জাতীয় আরও খবর

ইউক্রেনকে স্টর্ম শ্যাডো ক্ষেপণাস্ত্র তৈরির প্রযুক্তি দেবে যুক্তরাজ্য

বিএনপি সরকার ৬ মাসে সম্পূর্ণরূপে ব্যর্থ: নাহিদ ইসলাম

বাংলাদেশে বিনিয়োগে মার্কিন রাষ্ট্রদূতের প্রতি আহ্বান

মঙ্গলবার পবিত্র সিরাতুন্নবী (সা.) অনুষ্ঠান উদ্বোধন করবেন রাষ্ট্রপতি

নতুন সরকারের প্রথম ছয় মাসে অর্থনীতির কাঙ্ক্ষিত পুনরুদ্ধার হয়নি: দেবপ্রিয় ভট্টাচার্য

ইবির ৪৪ শিক্ষকের বিষয়ে তদন্ত প্রতিবেদন জমা

সবাই রেডি হলে স্থানীয় নির্বাচন হবে: সিইসি

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, আক্রান্ত ৯৯৪

বাণিজ্যমন্ত্রী ও ভারতীয় হাইকমিশনারের বৈঠক, যেসব বিষয়ে আলোচনা

রংপুরে ৪ হত্যাকাণ্ড নিয়ে যে তথ্য দিল ফরেনসিক বিভাগ

শিক্ষার্থীদের মিড-ডে মিলের মান নিয়ে যেন আপস না করা হয়: প্রধানমন্ত্রী

হাইকোর্টের রায়ে সন্তুষ্ট নুসরাতের মা