বৃহস্পতিবার, ২৩শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ৮ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

ভারত থেকে আসছে উপহারের ৩০টি অ্যাম্বুলেন্স

news-image

নিজস্ব প্রতিবেদক : করোনা মোকাবিলার অংশ হিসেবে বাংলাদেশকে দেওয়া ভারতের উপহারের ৩০টি অ্যাম্বুলেন্স পেট্রাপোলে পৌঁছেছে। বেনাপোল স্থলবন্দরের আনুষ্ঠানিকভাবে ছাড়পত্র পাওয়ার পর খুব শিগগিরই অ্যাম্বুলেন্সগুলো ঢাকায় পৌঁছাবে। ঢাকায় ভারতীয় হাইকমিশন বৃহস্পতিবার এক বার্তায় এ তথ্য জানিয়েছে।

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি গত ২৬ ও ২৭ মার্চ বাংলাদেশ সফরের সময় বাংলাদেশ সরকারকে ১০৯টি লাইফ সাপোর্ট অ্যাম্বুলেন্স উপহার দেওয়ার ঘোষণা দেন। এর মধ্যে পেট্রাপোলে এসে পৌঁছেছে ৩০টি। ১০৯টি অ্যাম্বুলেন্সের বাকিগুলো সেপ্টেম্বরের শেষের দিকে পর্যায়ক্রমে পৌঁছাবে বলে জানিয়েছে ভারতীয় হাইকমিশন।

হাইকমিশনের বার্তায় বলা হয়েছে, ‘এই অ্যাম্বুলেন্সগুলো কোভিড মহামারি মোকাবিলায় বাংলাদেশ সরকারের ব্যাপক প্রচেষ্টাকে সমর্থন করার উদ্দেশ্যে প্রদান করা হয়েছে। এই উপহার বাংলাদেশের ভ্রাতৃত্বপূর্ণ জনগণের সহায়তার জন্য ভারতের অব্যাহত এবং দীর্ঘমেয়াদী অঙ্গীকারের প্রতিফলন করে।’

 

এ জাতীয় আরও খবর

বোয়ালখালীতে ৫ শ্রমিকের মৃত্যু, মামলা ছাড়াই চলছে সমঝোতার চেষ্টা

১৭ বছর পর ইংল্যান্ড সফরে বাংলাদেশ, টেস্ট হবে লর্ডসে

২৭ জুলাই থেকে চট্টগ্রাম বোর্ডের এইচএসসি পরীক্ষা ফের শুরু

ব্রিকস সম্মেলনে যোগ দিতে তারেক রহমানকে মোদির আমন্ত্রণ

রাষ্ট্রপতির পদত্যাগ নিয়ে সরকারের করণীয় নেই: স্বরাষ্ট্রমন্ত্রী

গাজী নজরুলের বহিষ্কার জানিয়ে ইসিকে চিঠি জামায়াতের

ইরান ইস্যুতে কঠিন কূটনৈতিক চাপে ট্রাম্প

মানবিক সহায়তায় আলোচনায় ‘আমরা বিএনপি পরিবার’

২০৩৪ সালে ট্রিলিয়ন ডলারের অর্থনীতির লক্ষ্য বাংলাদেশের

শ্রীলঙ্কার পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ড. খলিলুরের বৈঠক

তথ্যমন্ত্রীর নামে ভুয়া ফেসবুক অ্যাকাউন্ট, সতর্কবার্তা

গ্রামে চিকিৎসাসেবা নিশ্চিতের আহ্বান ডা. জুবাইদার