রবিবার, ২১শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ৭ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

শেখ কামাল ছিলেন নিখাদ দেশপ্রেমিক: তথ্য প্রতিমন্ত্রী

news-image

নিউজ প্রতিবেদক : তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী মো. মুরাদ হাসান বলেছেন, শেখ কামাল ছিলেন নিখাদ দেশপ্রেমিক। তিনি বেঁচে থাকলে সমাজ ও দেশকে অনেক কিছুই দিতে পারতেন। কিন্তু ১৯৭৫ সালের ১৫ আগস্টের কালরাতে ঘাতকের নির্মম বুলেট তাঁর সব প্রয়াস স্তদ্ধ করে দেয়।

আজ বৃহস্পতিবার সকালে সরিষাবাড়ী উপজেলা প্রশাসন ও উপজেলা আওয়ামী লীগের আয়োজনে শহীদ শেখ কামালের জন্মবার্ষিকী উদ্‌যাপন কর্মসূচিতে পুষ্পস্তবক অর্পণ শেষে এক আলোচনা সভায় তিনি এ কথা বলেন।

মুরাদ হাসান বলেন, বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা বিনির্মাণে শেখ কামাল নিয়োজিত ছিলেন। এ দেশের ক্রীড়াঙ্গনেও তিনি আধুনিকতার সূচনা করে গেছেন। এ দেশের মানুষের হৃদয়ে শেখ কামাল অনন্তকাল বেঁচে থাকবেন।

শহীদ শেখ কামালের জন্মদিন উপলক্ষে তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী পৌর ভবনে দরিদ্র ও অসচ্ছল মানুষের মধ্যে খাদ্য বিতরণ, গরিব, অসহায় ও হতদরিদ্র মানুষের মধ্যে উপজেলা প্রশাসন কর্তৃক টিন ও নগদ অর্থ প্রদান এবং চাষিদের মধ্যে বীজ বিতরণ অনুষ্ঠানেও উপস্থিত ছিলেন।

এ সময় উপজেলা আওয়ামী লীগের সভাপতি ছানোয়ার হোসেন, সাধারণ সম্পাদক উপাধ্যক্ষ হারুন অর রশিদ, উপজেলা নির্বাহী কর্মকর্তা শিহাব উদ্দিন আহমেদসহ উপজেলা আওয়ামী লীগের অঙ্গসংগঠনের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।

 

এ জাতীয় আরও খবর

দেশজুড়ে এক লাখ স্বাস্থ্যকর্মী ও ২৫ হাজার মিডওয়াইফ নিয়োগ দেওয়া হবে : স্বাস্থ্যবিষয়ক বিশেষ সহকারী

ধীরে ধীরে ব্যাংক নির্ভরতা কমিয়ে বিকল্প অর্থায়নে নজর দিচ্ছি : অর্থমন্ত্রী

বাজেটে নিম্ন আয়ের মানুষের করদায় সাড়ে ১৬ শতাংশ বাড়তে পারে : সিপিডি

মালয়েশিয়ার উদ্দেশে ঢাকা ছেড়েছেন প্রধানমন্ত্রী

ঝটিকা মিছিল থেকে পালাতে গিয়ে আটক ২

তিন বছর পূর্ণ করল ডিজিটাল মিডিয়া ফোরাম

চীন সফরে ১৭ চুক্তির সম্ভাবনা, তিস্তা নিয়ে আলোচনা

ঢাকায় বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা

শুধু খেলাধুলা নয়, সবক্ষেত্রে দক্ষ হতে হবে: প্রধানমন্ত্রী

ঋণনির্ভর নয়, বিনিয়োগনির্ভর অর্থনীতির রূপরেখা

রাজধানীতে কিশোর গ্যাংয়ের ভয়াবহ বিস্তার

পাথরবোঝাই ট্রাক উল্টে দুইজনের মৃত্যু