রবিবার, ২১শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ৭ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

শিশু হাসপাতালের সামনে জমা পানি, দিনেও টানাতে হয় মশারি

news-image

নিজস্ব প্রতিবেদক :ডেঙ্গু আক্রান্ত হয়ে ৩৫ জন রোগী ভর্তি আছে। প্রতিদিনই বাড়ছে ডেঙ্গু রোগীর সংখ্যা। জুলাইয়ের শেষ সপ্তাহে মাত্র ৪ দিনের ব্যবধানে চার ডেঙ্গু রোগী মারা গেছে। তবে এ অবস্থাতেও হাসপাতাল এলাকাতেই জমে থাকছে পানি। হাসপাতালে মশার কারণে রোগীরা দিনের বেলাতেও মশারি টানিয়ে থাকছেন।

এ অবস্থা রাজধানীর ঢাকা শিশু হাসপাতালে

বৃহস্পতিবার (৫ আগস্ট) শিশু হাসপাতালে গিয়ে দেখা যায়, হাসপাতালের চারপাশে ড্রেন তৈরির উদ্যোগ নেয়া হয়েছে। এছাড়া সুয়ারেজ ট্যাংক নির্মাণাধীন রয়েছে। তবে উপরে ঢাকনা না থাকায় সুয়ারেজ ট্যাংক থেকে উপচে পড়ছে ময়লা। এছাড়া পশ্চিম পাশে জমেছে আবর্জনা, শেওলা। জমে থাকা পানিতে মশাও উড়তে দেখা গেছে।

jagonews24

হাসপাতাল সংশ্লিষ্টরা বলছেন, দ্রুতই ড্রেনের নির্মাণ কাজ শেষ হবে। এছাড়া মশা মারতে সকাল, বিকেল ছেটানো হয় কীটনাশক।

হাসপাতালের রোগীরা বলছেন, মশার কারণে মশারি টানাতে হচ্ছে তাদের। আর বিভিন্ন কর্মকর্তার রুমে দেখা মিলেছে মশার কয়েলের।

জানতে চাইলে হাসপাতালটির জনসংযোগ কর্মকর্তা আবদুল হাকিম বলেন, ‘হাসপাতালের সামনে পানি জমে। তাই এই ড্রেন করা হচ্ছে। কর্মীরা রাতদিন কাজ করছে। গত মাস থেকে কাজ শুরু হয়েছে। কাজ শেষ হতে আরও কিছুদিন সময় লাগবে। সুয়ারেজ ট্যাংকের ঢালাইয়ের কাজও শুরু হবে।’

হাসপাতালে মশার উপদ্রব বাড়ায় কয়েল ব্যবহার করছেন জানিয়ে তিনি বলেন, ‘নিয়মিত মশার ওষুধ ছেটানো হচ্ছে। পাশাপাশি জমে থাকা পানিও পরিষ্কার করা হচ্ছে। বৃষ্টির কারণে কাজে দেরি হচ্ছে। হাসপাতালের নিজস্ব ইঞ্জিনিয়ার দ্বারা ড্রেন নির্মাণের কাজ হচ্ছে।’

jagonews24

নোয়াখালী থেকে আসা মোহাম্মদ মিজান তার এক বছরের শিশুকে নিয়ে হাসপাতালটির সাধারণ ওয়ার্ডে ২ মাস ছিলেন।

শিশুর চিকিৎসা শেষে আজ ফিরছিলেন। তিনি বলেন, ‘হাসপাতালে প্রচুর মশা। দিনের বেলাতেও বেডে মশারি টানিয়ে রাখতে হয়।’

এ জাতীয় আরও খবর

দেশজুড়ে এক লাখ স্বাস্থ্যকর্মী ও ২৫ হাজার মিডওয়াইফ নিয়োগ দেওয়া হবে : স্বাস্থ্যবিষয়ক বিশেষ সহকারী

ধীরে ধীরে ব্যাংক নির্ভরতা কমিয়ে বিকল্প অর্থায়নে নজর দিচ্ছি : অর্থমন্ত্রী

বাজেটে নিম্ন আয়ের মানুষের করদায় সাড়ে ১৬ শতাংশ বাড়তে পারে : সিপিডি

মালয়েশিয়ার উদ্দেশে ঢাকা ছেড়েছেন প্রধানমন্ত্রী

ঝটিকা মিছিল থেকে পালাতে গিয়ে আটক ২

তিন বছর পূর্ণ করল ডিজিটাল মিডিয়া ফোরাম

চীন সফরে ১৭ চুক্তির সম্ভাবনা, তিস্তা নিয়ে আলোচনা

ঢাকায় বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা

শুধু খেলাধুলা নয়, সবক্ষেত্রে দক্ষ হতে হবে: প্রধানমন্ত্রী

ঋণনির্ভর নয়, বিনিয়োগনির্ভর অর্থনীতির রূপরেখা

রাজধানীতে কিশোর গ্যাংয়ের ভয়াবহ বিস্তার

পাথরবোঝাই ট্রাক উল্টে দুইজনের মৃত্যু