শনিবার, ১৮ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ ৫ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

অনুমোদন পেল দ্বিতীয় সাবমেরিন প্রকল্প

news-image

প্রযুক্তি ডেস্ক : জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির(একনেক) সভায় দ্বিতীয় সাবমেরিন প্রকল্পসহ ১০টি প্রকল্পের চূড়ান্ত অনুমোদন দেওয়া হয়েছে। আজ মঙ্গলবার শেরে বাংলা নগরে এনইসি’র সম্মেলন কক্ষে একনেক সভায় এ অনুমোদন দেওয়া হয়। এতে সভাপতিত্ব করেন একনেক চেয়ারপারসন ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বৈঠক শেষে পরিকল্পনামন্ত্রী আ হ ম মুস্তফা কামাল সাংবাদিকদের বলেন, একনেক সভায় অনুমোদন দেওয়া ১০টি প্রকল্পের মোট ব্যয় ২ হাজার ৩শ’ ৬৫ কোটি ৩৪ লাখ টাকা ধরা হয়েছে। এর মধ্যে জিওবি ১ হাজার ৫শ’ ৩১ কোটি ৩৩ লাখ টাকা, প্রকল্প সাহায্য ৬শ’ ৮১ কোটি ৩৭ লাখ টাকা এবং সংস্থার নিজস্ব অর্থায়ন ১শ’ ৫২ কোটি ৬৪ লাখ টাকা।

১০টি প্রকল্পের মধ্যে সব থেকে বেশি ব্যয় ধরা হয়েছে ‘দ্বিতীয় সাবমেরিন টেলিযোগাযোগ প্রকল্পে’। এর মোট ব্যয় ৬শ’ ৬০ কোটি ৬৪ লাখ টাকা। এর মধ্যে জিওবি ১৬৬ কোটি, সংস্থার নিজস্ব অর্থায়ন ১৪২ কোটি ৬৪ লাখ এবং ইসলামিক ডেভেলপমেন্ট ব্যাংক অর্থায়ন করবে ৩শ’ ৫২ কোটি টাকা।

এ প্রকল্পের এসএমডব্লিউ-৫ সিস্টেম স্থাপন লোকেশন হচ্ছে ভারত মহাসাগর, বঙ্গোপসাগর, আরব সাগর, লোহিত সাগর এবং ভূ-মধ্যসাগর। তবে গ্রাউন্ড লোকেশন পটুয়াখালী জেলার কলাপাড়া উপজেলার কুয়াকাটা। প্রকল্পটি চালু হলে থ্রিজি মোবাইল সার্ভিসে চালু হওয়া ব্যান্ডউইথ চাহিদা পূরণে আরও স্বক্ষম হবে বলে জানানো হয়।

এ জাতীয় আরও খবর

দারিদ্র্য বিমোচন ও উন্নয়নের লক্ষ্য নিয়ে কাজের অঙ্গীকার মির্জা ফখরুলের

জুলাই সনদসহ বিভিন্ন দাবিতে রাজধানীতে ১১ দলীয় জোটের গণমিছিল

মোহাম্মদপুরে উত্তেজনা, রাশেদ প্রধানের বাসার সামনে পুলিশ মোতায়েন

সবজির দাম চড়া, কিছুটা কমেছে মুরগির বাজার

হজযাত্রী সেবায় ব্যর্থ হলে দায়িত্ব ছাড়ার ইঙ্গিত দিলেন ধর্মমন্ত্রী

শিক্ষার্থীদের স্কুলমুখী করতে উপবৃত্তি বাড়ানোর ইঙ্গিত

জ্বালানি সংকটে চরম ভোগান্তিতে ঢাকার চালকরা

দুই মাসে সরকারের অগ্রগতি নিয়ে আস্থা তৈরির চেষ্টা

হজ কার্যক্রম উদ্বোধন ও ক্যাম্প পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী

হরমুজ প্রণালি খুলে দেওয়ার ঘোষণায় তেলের দামে স্বস্তি

দীর্ঘ বিরতির পর বাংলাদেশ সফরে আসছে অস্ট্রেলিয়া

হামে আক্রান্ত শিশুর চাপ বাড়ছে, হাসপাতালে উদ্বেগজনক পরিস্থিতি