,

যে ১০টি ভুল আপনার দাম্পত্যকে সুন্দর হয়ে উঠতে দেয় না

news-image

লাইফস্টাইল ডেস্ক : সকলে এই স্বপ্ন নিয়েই বিয়ে করেন যে বিয়ের পর জীবনটা বদলে যাবে, সুখে শান্তিতে ভোরে উঠবে জীবনটা। সঙ্গীর সাথে সুখী হতে সকলেই চান, কিন্তু হতে পারেন কত জন? জীবনকে সুন্দর করে তুলতে আমরা কেউই চেষ্টার কোন ত্রুটি করি না। কিন্তু সত্য এটাই যে আমাদেরই কিছু ভুলে শত চেষ্টার পর সুন্দর হয়ে ওঠে না দাম্পত্যের পবিত্র সম্পর্কটি। চলুন, আজ চিনে নিই সেই ভুলগুলোকে যা আপনার দাম্পত্য জীবনের সুখ-শান্তি নষ্ট করছে।

১) নিজের অতীতে এবং জীবন সঙ্গীর অতীতেও অন্য পুরুষ/নারীর সাথে সম্পর্ক ছিল। এটাই বাস্তবতা এবং এটা মেনে নিতেই হবে। অতীতকে বর্তমানে টেনে এনে যারা অতীত আঁকড়ে ধরে রাখেন, তাঁদের দাম্পত্য কখনো সুখের হয় না।

২) বিনা কারণে পরস্পরকে দোষারোপ করা একটি মধুর সম্পর্কের সর্বনাশ করে দিতে বাধ্য।

৩) প্রতিটি ছোট ছোট কাজ বা কথা ধরবেন না দাম্পত্যে। আমরা অনেক সময়েই এমন কিছু করি বা বলি যা আমরা আসলে মন থেকে বলি না। এমন কথাকে ধরে সম্পর্কে অশান্তি ডেকে আনবেন না।

৪) পরস্পরের পরিবারকে শ্রদ্ধা না করা, ভালোবাসা না দেখানো ইত্যাদি হয়ে দাঁড়ায় সম্পর্ক নষ্ট হবার একটি বড় কারণ।

৫) জীবনসঙ্গীকে কখনো অবিশ্বাস করবেন না। তিনি যা বলবেন বা করবেন সেটার ওপরে আস্থা রাখুন। ভালোবাসার প্রথম শর্তই হচ্ছে নিঃস্বার্থ আস্থা। আর এর অভাবে সম্পর্ক তিক্ত হয়ে ওঠে।

৬) কখনো মনে মনে সন্দেহ পুষে রেখে জীবনসঙ্গীর ওপরে গোয়েন্দাগিরি করতে যাবেন না। বা অহেতুক অন্য কাউকে জড়িয়ে নিজের স্বামী বা স্ত্রীকে সন্দেহ করবেন না। ১০ বার সন্দেহ করলে একবার কিন্তু সত্য হয়ে যেতেও পারে!

৭) সম্পর্কে কখনো জেদ দেখাবেন না। দাম্পত্য দুজনের সম্পর্ক, একজন যদি অতিরিক্ত জেদ দেখান তো সম্পর্ক নষ্ট হয়ে যেতে বাধ্য।

৮) ঝগড়াঝাঁটি, মারামারি যাই হোক না কেন এইসব কথা কখনো বাইরের মানুষকে বলতে যাবেন না। ঝগড়া করে সঙ্গীর কাজ হতে দূরেও সরে যাবেন না। এতে কেবল দূরত্ব বাড়তেই থাকবে।

৯) বিয়ের পরও অন্য নারী বা পুরুষদের প্রতি মনে মনে আগ্রহ পুষে রাখা বা এটা চিন্তা করা যে একটু-আধটু অন্য দিকে মন দিলে কিছু হয় না- এমন সর্বনাশা ভাবনার জন্যই আপনার দাম্পত্য সুন্দর হয়ে উঠছে না।

১০) কাজের চাপ জীবনে থাকবেই। কিন্তু জাগতিক সব কিছুর ঊর্ধ্বে হচ্ছে আপনাদের ভালোবাসা। জীবনসঙ্গীকে সময় না দেয়া সম্পর্ক নষ্ট হবার অন্যতম কারণ।

এ জাতীয় আরও খবর

দীর্ঘদিনের দুর্ভোগ কমবে, সহজ ও নিরাপদ যোগাযোগের নতুন দ্বার উন্মোচন হল নবীনগর-বাঞ্ছারামপুর সড়ক প্রশস্তকরণ কাজের উদ্বোধন

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ