,

গৃহবধূ হত্যার বিচার দাবিতে ব্রাহ্মণবাড়িয়ায় কাফনের কাপড় বেঁধে মানববন্ধন

news-image

স্টাফ রিপোর্টার,ব্রাহ্মণবাড়িয়া থেকে : ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার মজলিশপুর গ্রামের গৃহবধু নাজমা আক্তার (২০) এর হত্যাকারীদের গ্রেপ্তার ও বিচার দাবিতে মানববন্ধন  হয়েছে। গতকাল মঙ্গলবার সকালে ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবের সামনে সর্বস্তরের মানুষের ব্যানারে এই মানববন্ধনে নিহতের পরিবারের সদস্য, স্থানীয় স্কুল-কলেজের শিক্ষক ও শিক্ষার্থীরা কাফনের প্রতীক হিসেবে মাথায় সাদা কাপড় বেঁধে অংশ নেন। মানবন্ধন চলাকালে বক্তব্য রাখেন নিহত নাজমার বড় বোন নাঈমা আক্তার, শিউলী আক্তার, কুলসুমা খাতুন শেলী ও মা মাহেলা খাতুন। নিহত নাজমার বড় বোন নাঈমা আক্তার বলেন, যৌতুকের কারণে নাজমাকে কেরোসিন ঢেলে তার শ্বশুর বাড়ির লোকেরা পুড়িয়ে হত্যা করেছে। একই সাথে তার গর্ভের সাত মাসের সন্তানকেও পাষন্ডরা পুড়িয়ে মারে। এ ঘটনায় নয়জনের বিরদ্ধে মামলা দেয়া হলেও পুলিশ দেড় মাসে ৪ নম্বর আসামি ছাড়া অন্য কোন আসামিকে গ্রেপ্তার করতে পারেনি । আমরা নাজমা হত্যাকারিদের দ্রুত গ্রেপ্তার ও সর্বোচ্চ শাস্তি চাই।
প্রসঙ্গত, গত ২৫ মার্চ সকালে কেরোসিন ঢেলে আগুনে পোড়ানোর পর রাতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ণ ইউনিটে মৃত্যু হয় নাজমার। এ ঘটনায় নিহতের বড় বোন কুলসুমা খাতুন শেলী বাদি হয়ে ব্রাহ্মণবাড়িয়া সদর থানায় স্বামী ফয়েজ মিয়া সহ নয়জনের বিরুদ্ধে মামলা দায়ের করেন। মামলার অন্যান্য আসামীরা হচ্ছে সদর উপজেলার মজলিশপুর ইউনিয়নের আমিরপাড়ার ফায়েজের পিতা খুরশেদ মিয়া(৫২), ফায়েজের মা (৪৮),ফায়েজের ভাই খায়েস মিয়া (৩০),ইউনুছ মিয়া (২৭),নাদিম (২৪),সাব্বির (২২),বোন বেবী (৩৩) ও জয়া (২০)। তাদের মধ্যে মামলার ৪ নম্বর আসামী খায়েস মিয়াকে গত ৪ দিন আগে গ্রেফতার করে জেলা গোয়েন্দা পুলিশ। সম্প্রতি এই মামলাটি সদর থানা থেকে ডিবিতে স্থানান্তরিত হয়। ২০১৪ সালের ১১ ই আগষ্ট ফায়েজ মিয়ার সাথে ৬ লাখ টাকা দেনমোহরে বিয়ে হয় বিজয়নগর উপজেলার বুধন্তী ইউনিয়নের সাতবর্গ গ্রামের সহিদ মিয়ার মেয়ে নাজমার। বিয়ের সময় নগদ ৩ লাখ টাকা ও ৫ ভরি স্বর্ণালংকার যার মুল্য আড়াইলাখ টাকা যৌতুক হিসেবে দেন তারা। বিয়ের কিছুদিন পর আরো  ১০ লাখ টাকা দাবী করা হয় । এজন্যে বিভিন্ন সময় নাজমার  ওপর নির্যাতন চালায় তারা। শেষ পর্যন্ত দাবী করা টাকা না পেয়ে ৭ মাসের অন্ত:সত্বা অবস্থায় নাজমার শরীরে কেরোসিন ছিটিয়ে আগুন ধরিয়ে দেয়া হয় ।

 

 

এ জাতীয় আরও খবর

দীর্ঘদিনের দুর্ভোগ কমবে, সহজ ও নিরাপদ যোগাযোগের নতুন দ্বার উন্মোচন হল নবীনগর-বাঞ্ছারামপুর সড়ক প্রশস্তকরণ কাজের উদ্বোধন

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ