বৃহস্পতিবার, ২৩শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ৮ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

বাংলাদেশ-ভারত সীমান্তে এনএলএফটির হামলায় ২ বিএসএফ সদস্য নিহত

news-image

আন্তর্জাতিক ডেস্ক : বাংলাদেশ-ভারত সীমান্ত এলাকায় টহল দেয়ার সময় ত্রিপুরার বিচ্ছিন্নতাবাদী সশস্ত্র গোষ্ঠীর হামলায় প্রাণ হারিয়েছেন ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের দুই সদস্য। স্থানীয় সময় মঙ্গলবার ভোর সাড়ে ছয়টার দিকে রাজ্যের ধালাই জেলায় এ হামলা ঘটে। ত্রিপুরার জাতীয় মুক্তি ফ্রন্টের (এনএলএফটি) সদস্যরা অতর্কিত এ হামলা চালায় বলে জানিয়েছে বিএসএফ। সংগঠনটিকে আগেই নিষিদ্ধ করেছে ভারত সরকার।

এনডিটিভির খবরে বলা হয়েছে, এনএলএফটির হামলায় নিহতদের মধ্যে বাহিনীর এক উপ-পরিদর্শকও রয়েছেন। ধালাই জেলার পানিসাগর সেক্টরের আর সি নাথ সীমান্ত পোস্টের কাছাকাছি এ হামলা ও পাল্টা হামলার ঘটনা ঘটে।

ধালাই ত্রিপুরার রাজধানী আগরতলা থেকে প্রায় ৯৪ কিলোমিটার দূরে অবস্থিত এবং এর উত্তর ও দক্ষিণ অংশে বাংলাদেশের সঙ্গে সীমান্ত রয়েছে। বাংলাদেশ ও ভারতের মধ্যকার ৪ হাজার ৯৬ কিলোমিটার দীর্ঘ সীমান্তের মধ্যে ত্রিপুরাতেই রয়েছে সাড়ে আটশ’ কিলোমিটারের বেশি।

বিএসএফের এক মুখপাত্র জানিয়েছেন, বিচ্ছিন্নতাবাদীদের সঙ্গে বন্দুকযুদ্ধের সময় উপ-পরিদর্শক ভুরু সিং ও কনস্টেবল রাজ কুমার গুরুতর জখম হয়ে প্রাণ হারান। ঘটনাস্থলে রক্তের চিহ্ন দেখে বোঝা যায়, হামলাকারীরাও জখম হয়েছে।

তিনি আরও জানান, হামলাকারীরা নিহত জওয়ানদের অস্ত্র নিয়ে গেছে। তাদের ধরতে ওই এলাকায় ব্যাপক তল্লাশি অভিযান শুরু হয়েছে।

 

এ জাতীয় আরও খবর

গাজী নজরুলের এমপি পদ নিয়ে সিদ্ধান্ত সংসদের চিঠির পর

দিল্লির আন্দোলনের প্রভাব, মুম্বাইয়ে সমাবেশে নিষেধাজ্ঞা

দিল্লির বিক্ষোভ তীব্র, প্রশ্নপত্র ফাঁসে কঠোর ব্যবস্থা নেবেন মোদি

ঢাকায় বৃষ্টির সম্ভাবনা, বাড়তে পারে তাপমাত্রা

ঢাকার বায়ুমানে উন্নতি, দূষিত শহরের তালিকায় ৫৫তম

নতুন নৌপ্রধান পেলেন ভাইস অ্যাডমিরাল পদমর্যাদা

মেসির বিদায়ী ম্যাচ চায় স্পেন

বহিষ্কারের পর গাজী নজরুলের এমপি পদ থাকবে কি না

১০ জেলায় ঝড়ের সতর্কতা, নদীবন্দরে ১ নম্বর সংকেত

১০৭ ঘণ্টা পর বন্ধ কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট

ইয়ামালকে মেসির অনুপ্রেরণার বার্তা

প্রবাসীদের পাসপোর্ট সংশোধনের সময় বাড়ল