দীর্ঘদিনের বন্ধুকে বিয়ে করলেন প্রসূন আজাদ

news-image

বিনোদন ডেস্ক : বিয়ে করলেন লাক্স চ্যানেল আই সুপারস্টারখ্যাত জনপ্রিয় অভিনেত্রী প্রসূন আজাদ। করোনার কারণে স্বল্প পরিসরে পরিবারের সদস্যদের উপস্থিতি শুক্রবার দুপুরে একটি মসজিদে এই বিয়ে সম্পন্ন হয়েছে।

তার বর ফারহান গাফফার একজন ব্যবসায়ী। তারা ছিলেন দীর্ঘদিনের বন্ধু। গত জুন মাসে পারিবারিকভাবে এই অভিনেত্রীর বাগদান সম্পন্ন হয়।

ঈদের ঠিক পরের শুক্রবার বিয়ের কথা ছিল অভিনেত্রী প্রসূন আজাদের। করোনা এবং বিশেষ কারণে দিনটি পিছিয়ে যায়।

বিয়ের অনুষ্ঠান থেকে প্রসূন বলেন, তাদের নিজেদের বাড়ির এলাকার মসজিদে বিয়ে সম্পন্ন হয়েছে। বাঙালি রীতি অনুযায়ী বিয়ে অন্যান্য আনুষ্ঠানিকতা এখনও চলছে। সবাই দোয়া করবেন। আমরা যেন সুখী হতে পারি।

প্রসূনের পরিবারের পক্ষ থেকে জানানো হয়, করোনার কারণে বিয়েতে তেমন কোনো আয়োজন রাখা হয়নি। লকডাউনে কাজি অফিসও বন্ধ। তাই পাত্রী বাসায় আর বর পক্ষ মসজিদে গিয়ে দুই পরিবারের সদস্যদের উপস্থিতিতে বিয়ে সম্পন্ন করা হয়।

এ জাতীয় আরও খবর

নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল থেকে ককটেল নিক্ষেপ, পুলিশ আহত

এআই যেন বেকারত্বের সংকট আরও না বাড়ায়, সতর্ক করলেন রাষ্ট্রপতি

হত্যা মামলায় ইকবাল সোবহানকে কারাগারে রাখার আবেদন

মোংলা থেকে উত্তরাঞ্চল পর্যন্ত জ্বালানি অবকাঠামো গড়ে তোলা হবে : প্রধানমন্ত্রী

ডেঙ্গুতে একদিনে আরও ৭ জনের মৃত্যু

শেখ হাসিনাকে ট্রাভেল পাস দেওয়া হবে না

‘সাধারণ শ্রমিক এমন তাণ্ডব চালাতে পারে না’, বললেন রাশেদ খান

তাহসিফ হত্যা মামলায় দিশার দ্বিতীয় দফায় রিমান্ড

৩৫ বছরেই চলে গেলেন গায়িকা নিকোল টেলর

হরমুজে বাংলাদেশি জাহাজের নিরাপদ চলাচলে পাশে থাকবে ইরান

ইউনূসের ক্ষুদ্রঋণ ধারণায় বদলেছে ম্যাট ডেমনের কাজের ধরন

স্বর্ণের দামে বড় লাফ, ভরিতে বাড়ল ৩৩২৪ টাকা