,

নতুন জোটের ঘোষণা দেবেন এরশাদ

Ershadআগামী দু’এক দিনের মধ্যে নতুন রাজনৈতিক জোটের ঘোষণা দেয়া হবে বলে জানিয়েছেন, জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ। তিনি বলেছেন, দুই জোটের অভিশাপ থেকে মানুষ মুক্তি চায়। দেশকে দুই দলের রাহুমুক্ত করতে হবে। এজন্য আমি আমৃত্যু লড়ে যাবে। আজ দুপুরে জাতীয় পার্টির চেয়ারম্যানের কার্যালয়ে আয়োজিত এক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন। নির্বাচনে সব দল না এলে নির্বাচনে না যাওয়ার ঘোষণা দিয়ে তিনি বলেন, কারও ক্ষমতায় যাওয়ার সিঁড়ি হবো না। গতরাতে বিকল্পধারা বাংলাদেশের চেয়ারম্যান একিউএম বদরুদ্দোজা চৌধুরীর বাসায় বঙ্গবীর কাদের সিদ্দিকী ও আসম রবের সঙ্গে বৈঠক করেন এরশাদ। ওই বৈঠকে নতুন রাজনৈতিক জোট গঠনের বিষয়ে আলোচনা হয়। জাতীয় পার্টির সূত্র জানিয়েছে, এর বাইরেও গণফোরাম কয়েকটি ইসলামী দলকেও ওই জোটে রাখার চেষ্টা হচ্ছে।

এ জাতীয় আরও খবর

‘প্লেয়ার্স বাই চয়েজে’ সমাধান! সম্মানজনক পারিশ্রমিক দাবি ক্রিকেটারদের

মাতৃত্বের পর শরীর নিয়ে কটাক্ষ, এবার মুখ খুললেন ক্যাটরিনা

একাদশে ভর্তি থেকে ছিটকে পড়লো ১ লাখ ২৭ হাজার শিক্ষার্থী

এবার গুলশানের এডিসিসহ চার কর্মকর্তাকে বদলি

নতুন পে-স্কেলের সুবিধা পাবেন না যারা

আল্লাহর কসম, এই দাবিগুলো দলের নয়, জনগণের: জামায়াত আমির

ডেঙ্গুর থাবা সারাদেশে, রেহাই পাচ্ছে না শিশুরাও

মুন্সীগঞ্জে বাস-প্রাইভেটকার সংঘর্ষে নিহত ৪

প্রয়োজনে জীবন দেব, দাবি আদায় না করে ঘরে ফিরব না : শফিকুর রহমান

রাজধানীতে ৩ বাসে আগুন

অপ্রতিম হত্যা: সিসিটিভির সূত্রে ৩ জন আটক

এসডিজি অর্জনে বিশ্বনেতাদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর