,

শান্তি রানীর সবজির দোকান

news-image

অনলাইন ডেস্ক : খাগড়াছড়ির দীঘিনালার লারমা স্কয়ারে গেলেই শান্তি রানী চাকমার দেখা মেলে। তাঁর ছোট দোকানটিতে পাহাড়ি নানা শাকসবজির পসরা। কী ঝড়-বৃষ্টি, কী দাবদাহ—সেখানেই আছেন তিনি। সবজি বিক্রির আয়েই চলে শান্তি রানীর (৭০) সংসার।

শান্তি রানী চাকমার এই জীবনসংগ্রাম দুই দশকের। শুরুতে বসতবাড়ির কাঁঠাল আর পাহাড় থেকে বাঁশ কোড়ল সংগ্রহ করে এনে বিক্রি করতেন। সামান্য পুঁজি হলে তা দিয়েই শাকসবজি কিনে এনে বিক্রি শুরু করেছিলেন। তা-ই চালিয়ে নিচ্ছেন এখনো।

শান্তি রানী চাকমার বাড়ি সদর উপজেলার বোয়ালখালী ইউনিয়নের বাবুপাড়া এলাকায়। স্বামী জ্ঞান রঞ্জন চাকমা (৮০) শারীরিক অসুস্থতায় শয্যাশায়ী। তাঁদের তিন সন্তান। বড় ছেলে প্রাণেশ্বর চাকমা স্নাতক পাস করে আলাদা থাকেন। মেয়ে বৈশালী চাকমাকে এইচএসসি পাস করিয়ে বিয়ে দিয়েছেন। ছোট ছেলে ভবতোষ চাকমা স্নাতকোত্তর পড়ছেন।

২৫ জুলাই বিকেলে লারমা স্কয়ারে দেখা মেলে শান্তি রানীর। কঠোর বিধিনিষেধের কারণে দোকানে ক্রেতা নেই, অলস বসে আছেন। কেমন আছেন জিজ্ঞেস করতেই জানালেন, বিধিনিষেধের কারণে ভালো নেই। আগে যেখানে দিনে দুই থেকে পাঁচ হাজার টাকা সবজি বিক্রি হতো, এখন হচ্ছে ২০০ থেকে ৩০০ টাকার। শান্তি রানী বলেন, দিনে আগে ৩০০ থেকে ৬০০ টাকা পর্যন্ত আয় হতো। এখন আয় কমে গেছে।

আয় কম বলে সংসার চালাতেও হিমশিম খেতে হচ্ছে। তিনি বলেন, ‘সংসার, স্বামীর ওষুধ আর এক ছেলের পড়াশোনার খরচ চালাতে হিমশিম খেতে হচ্ছে। আমরা স্বামী-স্ত্রী কেউই বয়স্ক ভাতা পাই না। সরকারি কোনো সুবিধা পেলে উপকার হতো।’

তাঁর কথা বলেছিলাম দীঘিনালা উপজেলা পরিষদের নারী ভাইস চেয়ারম্যান সীমা দেওয়ানকে। তিনি বলেন, ‘শান্তি রানী চাকমা একজন সংগ্রামী নারী। শান্তি রানী বৃদ্ধ বয়সেও শাকসবজি বিক্রি করে ছেলেমেয়েদের পড়াশোনা করিয়েছেন, সংসারের খরচ চালাচ্ছেন, তা অনুকরণীয়। আমি তাঁদের সামাজিক নিরাপত্তাসুবিধা দেওয়ার ব্যবস্থা করব।’

 

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু চিকিৎসায় সব হাসপাতালে পর্যাপ্ত চিকিৎসক-সরঞ্জাম দেয়া হয়েছে : স্বাস্থ্যমন্ত্রী

২০২৯ সাল পর্যন্ত গড়াতে পারে ইরান যুদ্ধ, ট্রাম্পকে সতর্ক করলেন উপদেষ্টারা

সিঙ্গেল থেকে ডাবল-ডেকার স্লিপার বাস, ৪১টির রেজিস্ট্রেশন স্থগিত

মধ্যবর্তী নির্বাচনের পরই ইরান যুদ্ধ শেষ হবে

আইফোন ১৮ প্রোতে ক্যামেরায় বড় আপগ্রেড, বাড়ল দাম

চট্টগ্রাম ট্যাংক দুর্ঘটনা : সেনাসদস্য রিফায়াতের বাড়িতে শোকের মাতম, দাফনের প্রস্তুতি

এসএসসি পুনঃনিরীক্ষণের ফল প্রকাশ, ফেল থেকে পাস ৪,৫৮৫ শিক্ষার্থী

হরমুজে মার্কিন সাবমেরিন আটকের দাবি ইরানের

বাঁধনের ওপর হামলাকারীদের বিচার চায় এনসিপি

গ্যাস সংকট দ্রুত কাটবে, বললেন রিজভী

ভর্তুকি নেই, নিম্নমানের খাবারে ভোগান্তি বেরোবি শিক্ষার্থীদের

পলিথিন বন্ধে কঠোর হওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর