বৃহস্পতিবার, ২৩শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ৮ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

প্রাণে বাঁচতে কান্দাহারে ঘরবাড়ি ছেড়ে পালিয়েছে ২২ হাজার পরিবার

news-image

অনলাইন ডেস্ক : আফগানিস্তানের কান্দাহার প্রদেশে তালেবানের হামলা ও হত্যাযজ্ঞ থেকে বাঁচতে প্রায় ২২ হাজার পরিবার ঘরবাড়ি ছেড়ে পালিয়েছে। রবিবার এই তথ্য নিশ্চিত করেছেন আফগান কর্মকর্তারা। খবর এনডিটিভির।

মার্কিন সেনা প্রত্যাহার ঘোষণার পর গত মে মাসের শুরুতে কান্দাহারসহ উত্তরাঞ্চলীয় প্রদেশগুলোতে হামলা জোরদার করে তালেবান। এরই মধ্যে বহু এলাকা দখল করে নিয়েছে তারা।

দখল করা এলাকায় নাগরিকদের ওপর নির্যাতন-নিপীড়ন চালানো হচ্ছে। গত সপ্তাহেই অন্তত ৩৩ জনকে হত্যা করা হয়েছে বলে জানিয়েছে আফগানিস্তান ইন্ডিপেনডেন্ট হিউম্যান রাইটস কমিশন (এআইএইচআরসি)।
রবিবার কান্দাহার প্রাদেশিক শরণার্থী বিভাগের প্রধান দোস্ত মোহাম্মদ দারিয়াব বলেন, ‘সংঘাতের মধ্যে গত এক মাসে প্রায় ২২ হাজার পরিবার উদ্বাস্তু হয়েছে।’

এদিকে, তালেবানের হামলা ঠেকাতে আফগানিস্তানের ৩৪ প্রদেশের মধ্যে ৩১টিতেই নৈশকালীন কারফিউ জারি করেছে দেশটির সরকার।

শনিবার দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে এ কথা জানিয়েছে।

বিবৃতিতে বলা হয়েছে, সহিংসতা নিয়ন্ত্রণে এবং তালেবানের হামলা প্রতিহত করতে দেশের ৩১ প্রদেশে নৈশকালীন কারফিউ জারি করা হয়েছে।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র আহমাদ জিয়া জানিয়েছেন, শনিবার থেকে স্থানীয় সময় রাত ১০টা থেকে ভোর ৪টা পর্যন্ত এ কারফিউ চলবে।

গত মে মাস থেকে আফগানিস্তানের বিস্তীর্ণ অঞ্চল দখল করতে শুরু করে তালেবান। মার্কিন নেতৃত্বাধীন ন্যাটো সেনারা দেশটি ছেড়ে যাওয়ার পরই কৌশলগত সীমান্তগুলো তারা দখল করে ফেলেন

 

এ জাতীয় আরও খবর

রাষ্ট্রপতির পদত্যাগ হলে সাংবিধানিক প্রক্রিয়া অনুসরণ: স্বরাষ্ট্রমন্ত্রী

মালদ্বীপের প্রতিরক্ষামন্ত্রীর সঙ্গে বাংলাদেশ হাইকমিশনারের বৈঠক

বোয়ালখালীতে ৫ শ্রমিকের মৃত্যু, মামলা ছাড়াই চলছে সমঝোতার চেষ্টা

১৭ বছর পর ইংল্যান্ড সফরে বাংলাদেশ, টেস্ট হবে লর্ডসে

২৭ জুলাই থেকে চট্টগ্রাম বোর্ডের HSCপরীক্ষা শুরু

ব্রিকস সম্মেলনে যোগ দিতে তারেক রহমানকে মোদির আমন্ত্রণ

গাজী নজরুলের বহিষ্কার জানিয়ে ইসিকে চিঠি জামায়াতের

ইরান ইস্যুতে কঠিন কূটনৈতিক চাপে ট্রাম্প

মানবিক সহায়তায় আলোচনায় ‘আমরা বিএনপি পরিবার’

২০৩৪ সালে ট্রিলিয়ন ডলারের অর্থনীতির লক্ষ্য বাংলাদেশের

শ্রীলঙ্কার পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ড. খলিলুরের বৈঠক

তথ্যমন্ত্রীর নামে ভুয়া ফেসবুক অ্যাকাউন্ট, সতর্কবার্তা