,

বিধি ভঙ্গ করে ঈদ জামাত : মালয়েশিয়ায় ৪৮ বাংলাদেশি রিমান্ডে

news-image

মালয়েশিয়া প্রতিনিধি : পবিত্র ঈদুল আজহার নামাজ আদায়ের সময় করোনাবিধি ভঙ্গের অভিযোগে ৪৮ বাংলাদেশিকে ৪ দিনের রিমান্ডে নিয়েছে মালয়েশিয়া পুলিশ। মালয়েশিয়ায় স্ট্যান্ডার্ড অপারেটিং সিস্টেম (এসওপি) অমান্য করে ঈদের নামাজে অংশ নেয়ায় ৪৮ বাংলাদেশিকে আটক করা হয় মঙ্গলবার।

বুধবার (২১ জুলাই) সকাল ১০টায় অভিযুক্তদের আদালতে সোপর্দ করা হয়। পুলিশ তাদের রিমান্ড আবেদন করলে বুকিত মেরতাজম ম্যাজিস্ট্রেট আদালতের সহকারী রেজিস্ট্রার হাসলিজা রাজাক এ রিমান্ড আবেদন মঞ্জুর করেন।

মঙ্গলবার (২০ জুলাই) স্থানীয় সময় সকাল সাড়ে ৮টায় পেনাং রাজ্যের জুরু তামান পেলাংগি মসজিদে নামাজ আদায় করতে গেলে কর্তৃপক্ষ স্বাস্থ্যবিধি মেনে একশ মানুষকে নামাজ আদায়ের অনুমতি দেয়। কিন্তু নিয়ম ভঙ্গ করে দুই শতাধিক মানুষ মসজিদের বাইরে ঈদের নামাজ আদায় করে, যাদের বেশিরভাগই বাংলাদেশি।

সরকারের বিধিনিষেধ অমান্য করে স্বাস্থ্যবিধি না মেনে নামাজ আদায়ের এমন ভিডিওচিত্র স্থানীয় একজন সামাজিক যোগাযোগের মাধ্যমে আপলোড করার সাথে সাথে তা ছড়িয়ে পড়ে। শুরু হয় আলোচনা-সমালোচনা। পরে অভিযান চালিয়ে ৪৮ বাংলাদেশিসহ ৪৯ জনকে আটক করে পুলিশ।

এ ঘটনায় আইন লঙ্ঘনকারীদের কোনো ছাড় দেয়া হবে না উল্লেখ করে প্রয়োজনে এসব অভিবাসীদের দেশে পাঠানো হবে বলেও কড়া নির্দেশনা দেন দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী হামজা জয়নুদ্দিন।

এ জাতীয় আরও খবর

সবকিছুর সমালোচনা না করে সরকারকে সহযোগিতার আহ্বান

নতুন অপরাধ ঠেকাতে পুরোনো আইন যথেষ্ট নয়: স্বরাষ্ট্রমন্ত্রী

মেট্রোরেলের দুই প্রকল্পে ব্যয় বাড়ল ১ লাখ ১০ হাজার কোটি টাকা

দোলাবাড়ি ঋষিপাড়া পঞ্চায়েত কমিটির সভাপতি কালীপদ ঋষি দুর্বৃত্তদের হামলায় গুরুতর আহত

ম্যাচ ছাড়াই সেমিফাইনালে উঠতে পারে বাংলাদেশ

হবু বরকে নিয়ে কী ইঙ্গিত দিলেন মিমি?

বিগত সময়ে শিক্ষাখাতের বরাদ্দে শুভঙ্করের ফাঁকি ছিল : শিক্ষামন্ত্রী

বাণিজ্য- বিনিয়োগ বাড়াতে বাংলাদেশ-ইইউর নতুন উদ্যোগ

আকাশ থেকে বাঘ দেখার সুযোগ, সুন্দরবনে ফাইভ-স্টার ট্রি-হাউস রিসোর্টের পরিকল্পনা

ক্রিকেটার রিংকুর জীবনসঙ্গী হতে যাচ্ছেন এমপি প্রিয়া

উত্তর কোরিয়াকে ৩২৫ কোটি ডলার ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দক্ষিণ কোরিয়ার আদালতের

ইয়েমেনে সৌদির এফ-১৫ যুদ্ধবিমান ভূপাতিতের দাবি হুথিদের