ভয়াবহ দাবানলে যুক্তরাষ্ট্রের পশ্চিমাঞ্চল বিপর্যস্ত

news-image

অনলাইন ডেস্ক : এ যাবৎ কালের সবচেয়ে ভয়াবহ দাবানলে বিপর্যস্ত হয়ে পড়েছে যুক্তরাষ্ট্রের পশ্চিমাঞ্চলের বেশ কয়েকটি অঙ্গরাজ্য।

শুধু ওরেগন অঙ্গরাজ্যেই পুড়ে গেছে নিউ ইয়র্কের সমআয়তনের বেশি এলাকা। ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যে দাবানলে পুড়ে গেছে অন্তত ৫০০ মাইল এলাকা।

অঙ্গরাজ্যগুলোতে অন্তত ৭০ টি দাবানল সক্রিয় রয়েছে বলে জানিয়েছে দেশটির বন বিভাগ। চলমান তাপপ্রবাহে আসছে সপ্তাহে দাবানলগুলো আরও ভয়াবহ রূপে ছড়িয়ে পড়তে পারে বরে সতর্ক করেছে দেশটির আবহাওয়া বিভাগ।
এর সঙ্গে বজ্রপাতেরও পূর্বাভাস দেয়া হয়েছে। এদিকে তীব্র গরম আর আগুনের ধোঁয়ার মধ্যে কাজ করায় জীবনের ঝুঁকিতে রয়েছেন দমকল বাহিনীর কয়েক হাজার কর্মী।

এরই মধ্যে বেশ কয়েকটি অঞ্চল থেকে কয়েক হাজার বাসিন্দাকে সরিয়ে নেয়া হয়েছে। দাবানল গুলোতে প্রাণ হারিয়েছে হাজার হাজার বন্য প্রাণি। এদিকে দাবানল নিয়ন্ত্রণে হিমশিম খাচ্ছে রাশিয়া ও কানাডাও।

 

এ জাতীয় আরও খবর

নবীনগরে সার্বজনীন বহুমুখী কল্যাণ সংস্থার উদ্যোগে ফ্রি অলরাউন্ডার প্রশিক্ষণ

মার্কিন কোম্পানিকে বঙ্গোপসাগরে তেল-গ্যাস অনুসন্ধানের আমন্ত্রণ

রাজধানীর ৫ হাসপাতালে চালু হচ্ছে পিপিপি পদ্ধতিতে উন্নত চিকিৎসা সেবা: স্বাস্থ্যমন্ত্রী

২০২৭ সালের সরকারি ছুটির তালিকা প্রকাশ

নতুন বাড়িতে ওঠার সময় যে বিষয়গুলো খেয়াল করবেন

চুলে নজরকাড়া সাজ, পূর্ণিমা যেন অষ্টাদশী তরুণী!

‘ম্যাজিক বস’ নিলয় আলমগীর

আদালত প্রাঙ্গণে ক্ষুব্ধ পরীমনি

১৩১ রানের জুটি ভাঙলেন হাসান মাহমুদ

নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল থেকে ককটেল নিক্ষেপ, পুলিশ আহত

এআই যেন বেকারত্বের সংকট আরও না বাড়ায়, সতর্ক করলেন রাষ্ট্রপতি

হত্যা মামলায় ইকবাল সোবহানকে কারাগারে রাখার আবেদন