,

ক্রেতা কম, ‌দাম বেশি

news-image

নিজস্ব প্রতিবেদক : ঈদ উপলক্ষে রাজধানীর হাটগুলোতে রোববার থেকে শুরু হয়েছে পশু বেচা-কেনা। তবে প্রথম দিনে হাটে ক্রেতা উপস্থিতি কম থাকলেও দাম চড়া।

শনিবার সকাল থেকে বিকেল পর্যন্ত রাজধানীর বেশ কয়েকটি হাট ঘুরে এমন চিত্র দেখা গেছে।

ক্রেতারা বলছেন, প্রথম দিনেই হাটগুলোতে গরুর দাম চড়া। ক্রেতা কম থাকলেও বিক্রেতারা বেশি দাম চাচ্ছেন।

ব্যাপারীরা বলছেন, গত বছরের চেয়ে পশুর সংখ্যা কম থাকায় এ বছর রাজধানীর পশুর বাজার চড়া দাম নিয়ে শুরু হয়েছে। যদিও ইজারাদারদের ভাষ্য, পশুর সংখ্যা কমেনি।

এদিকে কিছু ব্যাপারী বলছেন, ক্রেতা উপস্থিতি গত বছরের তুলনায় কম। এভাবে চলতে থাকলে দাম নেমে যেতে পারে। সেক্ষেত্রে লোকসানের শঙ্কা রয়েছে।

মানিকঞ্জের ব্যাপারী তালহা জানান, হাট শুরুর প্রথম দিনেই ক্রেতা নেই। ৩৫টি গরু আনলেও ৭টির দাম বলেছে ক্রেতারা। দাম চাওয়ার অর্ধেক বলছে ক্রেতারা। এখনও বিক্রি শুরু করতে পারেনি।

অন্যদিকে ক্রেতারা বলছেন, হাট শুরুর প্রথমদিন এসে দেখছি কি অবস্থা। ক্রেতা তেমন নেই। তবে যেভাবে দাম চাওয়া হচ্ছে, তা গত বছরের তুলনায় অনেক বেশি। আরো একদিন দেখি, শেষে মনে হচ্ছে দাম কমবে।

 

এ জাতীয় আরও খবর

সবকিছুর সমালোচনা না করে সরকারকে সহযোগিতার আহ্বান

নতুন অপরাধ ঠেকাতে পুরোনো আইন যথেষ্ট নয়: স্বরাষ্ট্রমন্ত্রী

মেট্রোরেলের দুই প্রকল্পে ব্যয় বাড়ল ১ লাখ ১০ হাজার কোটি টাকা

দোলাবাড়ি ঋষিপাড়া পঞ্চায়েত কমিটির সভাপতি কালীপদ ঋষি দুর্বৃত্তদের হামলায় গুরুতর আহত

ম্যাচ ছাড়াই সেমিফাইনালে উঠতে পারে বাংলাদেশ

হবু বরকে নিয়ে কী ইঙ্গিত দিলেন মিমি?

বিগত সময়ে শিক্ষাখাতের বরাদ্দে শুভঙ্করের ফাঁকি ছিল : শিক্ষামন্ত্রী

বাণিজ্য- বিনিয়োগ বাড়াতে বাংলাদেশ-ইইউর নতুন উদ্যোগ

আকাশ থেকে বাঘ দেখার সুযোগ, সুন্দরবনে ফাইভ-স্টার ট্রি-হাউস রিসোর্টের পরিকল্পনা

ক্রিকেটার রিংকুর জীবনসঙ্গী হতে যাচ্ছেন এমপি প্রিয়া

উত্তর কোরিয়াকে ৩২৫ কোটি ডলার ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দক্ষিণ কোরিয়ার আদালতের

ইয়েমেনে সৌদির এফ-১৫ যুদ্ধবিমান ভূপাতিতের দাবি হুথিদের