,

রমজান ও গ্রীষ্মের ছুটিতে বাড়তি ক্লাস

news-image

ক্যাম্পাস প্রতিবেদক : অস্বাভাবিক রাজনৈতিক পরিস্থিতির কারণে শিক্ষা কার্যক্রমের যে ক্ষতি হয়েছে তা পুষিয়ে নিতে গ্রীষ্মে ও রমজানেও শিক্ষা কার্যক্রম চালু থাকবে। তবে সকলের জন্য এটা প্রযোজ্য হবে না। যেখানে ক্ষতি হয়েছে সেখানে বাড়তি ক্লাস হবে বলে বক্তব্য রাখেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ।
রোববার দুপুরে সচিবালয়ে অনুষ্ঠিত এক সভায় তিনি এসব কথা বলেন।
শিক্ষামন্ত্রী বলেন, সারাদেশে এ বছরের প্রথম তিন (জানুয়ারি-মার্চ) মাসে রাজনৈতিক অস্থিরতার কারণে ছেলে মেয়েরা আতংকের মধ্যে ছিল। মানসিক চাপের মধ্যে ছিল। নেতিবাচক প্রভাব পড়েছে শিক্ষার্থীদের মধ্যে। এজন্য আগামী ৪০ বছর জাতিকে খেসারত দিতে হবে। এ ক্ষতি আস্তে আস্তে পুষিয়ে নেওয়া হবে। রাজনৈতিক অস্থিরতায় সনব জায়গায় সমমানের ক্ষতি হয়নি। খুব কম জায়গায় বেশি ক্ষতি হয়েছে। শিক্ষক এবং শিক্ষা প্রতিষ্ঠানের কমিটির সদস্যরা দায়িত্বশীল ছিলেন।
তিনি বলেন, গ্রীষ্মের ছুটিতে ৭ দিন ক্লাস করাতে পারলে ক্ষতি পুষিয়ে নিতে পারবো। ছাত্ররাও আন্তরিক হবে।
চলতি মাসের শেষের দিকে এসএসসির ফল প্রকাশ করতে পারবেন বলে আশা প্রকাশ করেন শিক্ষামন্ত্রী।

এ জাতীয় আরও খবর

দীর্ঘদিনের দুর্ভোগ কমবে, সহজ ও নিরাপদ যোগাযোগের নতুন দ্বার উন্মোচন হল নবীনগর-বাঞ্ছারামপুর সড়ক প্রশস্তকরণ কাজের উদ্বোধন

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ