,

৮ কোটি টাকার গাড়ি কিনে ১ লাখ জরিমানা দিলেন বিজয় থালাপতি

news-image

বিনোদন ডেস্ক : তামিল সিনেমার যুবরাজ কিংবা কলিউডের মেগাস্টার বলা হয় দক্ষিণ সুপারস্টার বিজয় থালাপতি। সম্প্রতি সময়টা যেন ভালো যাচ্ছে না দক্ষিণের এই তারকার৷

ভারতের বাইরে থেকে আমদানিকৃত রোলস রইস গোস্ট নামক গাড়ির জন্য ট্যাক্স ছাড়ের আবেদন করার পর মাদ্রাজ হাইকোর্ট কর্তৃক তাকে ১ লাখ রুপি জরিমানা করা হয়েছে।

ইন্ডিয়া টুডে’র একটি প্রতিবেদন অনুসারে, বিজয় তার আমদানিকৃত গাড়ি রোলস রইস গোস্টের উপর ট্যাক্স ছাড়ের জন্য একটি লিখিত আবেদন করেছিলেন। গাড়িটি ইংল্যান্ড থেকে আমদানি করা হয়েছিল। এর মূল্য ৬.৯৫-৭.৯৫ কোটি রুপি।

চেন্নাই-তামিলনাড়ু আঞ্চলিক পরিবহন অফিস তার ব্যপারটি আমলে না নিয়ে উল্টো তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করে।

দক্ষিণের এই সুপারস্টার বর্তমানে চেন্নাইয়ে তার আসন্ন ছবি বিস্টের জন্য শুটিং করছেন।অ্যাকশন-থ্রিলার সিনেমাটির জন্য বিজয়ের জন্মদিন উপলক্ষ করে সিনেমাটির পোস্টার উন্মোচন করেছেন প্রযোজনা প্রতিষ্ঠান।

বিজয়ের বিপরীতে সিনেমাটিতে প্রধান চরিত্রে অভিনয় করেছেন পূজা হেগড়ে।

 

এ জাতীয় আরও খবর

সবকিছুর সমালোচনা না করে সরকারকে সহযোগিতার আহ্বান

নতুন অপরাধ ঠেকাতে পুরোনো আইন যথেষ্ট নয়: স্বরাষ্ট্রমন্ত্রী

মেট্রোরেলের দুই প্রকল্পে ব্যয় বাড়ল ১ লাখ ১০ হাজার কোটি টাকা

দোলাবাড়ি ঋষিপাড়া পঞ্চায়েত কমিটির সভাপতি কালীপদ ঋষি দুর্বৃত্তদের হামলায় গুরুতর আহত

ম্যাচ ছাড়াই সেমিফাইনালে উঠতে পারে বাংলাদেশ

হবু বরকে নিয়ে কী ইঙ্গিত দিলেন মিমি?

বিগত সময়ে শিক্ষাখাতের বরাদ্দে শুভঙ্করের ফাঁকি ছিল : শিক্ষামন্ত্রী

বাণিজ্য- বিনিয়োগ বাড়াতে বাংলাদেশ-ইইউর নতুন উদ্যোগ

আকাশ থেকে বাঘ দেখার সুযোগ, সুন্দরবনে ফাইভ-স্টার ট্রি-হাউস রিসোর্টের পরিকল্পনা

ক্রিকেটার রিংকুর জীবনসঙ্গী হতে যাচ্ছেন এমপি প্রিয়া

উত্তর কোরিয়াকে ৩২৫ কোটি ডলার ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দক্ষিণ কোরিয়ার আদালতের

ইয়েমেনে সৌদির এফ-১৫ যুদ্ধবিমান ভূপাতিতের দাবি হুথিদের