বুধবার, ১৫ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ৩১শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

কুমিল্লা-সিলেট মহাসড়কে তীব্র যানজট, দূর্ভোগ চরমে

news-image
তৌহিদুর রহমান নিটল, ব্রাহ্মণবাড়িয়া : ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কাঁচপুর ও মেঘনা সেতুর মাঝামাঝিতে অবস্থিত লাঙ্গলবন্ধ সেতুর ক্ষতিগ্রস্ত ডেক স্ল্যাব মেরামত করার কারণে চাপ বেড়েছে ঢাকা-সিলেট ও কুমিল্লা-সিলেট মহাসড়কে। সেতু মেরামতের কারণে ঢাকা-সিলেট ও কুমিল্লা-সিলেট মহাসড়কে তীব্র যানজট দেখা দিয়েছে। বুধবার দুপুর পর্যন্ত ব্রাহ্মণবাড়িয়ার অংশে তীব্র যানজটের সৃষ্টি হয়। এর আগে গতকাল মঙ্গলবার (১৩ জুলাই) সকাল থেকেই এই মহাসড়কের তীব্র যানজটের সৃষ্টি হতে থাকে।
হাইওয়ে পুলিশ সূত্রে জানা গেছে, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কাঁচপুর ও মেঘনা সেতুর মাঝামাঝিতে অবস্থিত লাঙ্গলবন্ধ সেতুর ক্ষতিগ্রস্ত ডেক স্ল্যাব মেরামত করা হচ্ছে। এ অবস্থায় সড়ক বিভাগ থেকে বিকল্প পথ হিসেবে হালকা যানবাহনসমূহকে মোগড়াপাড়া-কাইকারটেক ব্রিজ-নবীগঞ্জ-মদনপুর সড়ক এবং ভারী যানবাহনসমূহকে কাঁচপুর-ভুলতা-নরসিংদী-ভৈরব ব্রিজ-সরাইল-ব্রাহ্মণবাড়িয়া-কুমিল্লা সড়ক ব্যবহার করতে বলা হয়েছে। যার কারণে ঢাকা-সিলেট ও কুমিল্লা-সিলেট মহাসেড়কে যানজট বেড়েছে।
খাঁটিহাতা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শাহজালাল আলম জানান, লাঙ্গলবন্ধ সেতু মেরামতের কারণে ঢাকা-সিলেট ও কুমিল্লা-সিলেট মহাসেড়কে ভারী গাড়ির চাপ বেড়েছে। এর মধ্যে মালবাহী কন্টেইনার, কাভার্ডভ্যান, ট্রাক ও পিকআপ রয়েছে।এই যানজট নিরসনে ঘাটুরা থেকে কসবার কালামুড়ি, নন্দনপুর, বিশ্বরোড, আশুগঞ্জে খাঁটিহাতা হাইওয়ে পুলিশের ৫টি দল কাজ করছে।

এ জাতীয় আরও খবর

‘ভিলেন’ হতে চান পূর্ণিমা

ডাক্তারের পরামর্শে রোদ পোহাচ্ছেন ফারিয়া!

আইনি ভিত্তি ছাড়া গণভোট সম্ভব নয়, যমুনায় বসে কায়দা করে আদেশ হয়েছে : সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী

হাসিনার ফেরা নিয়ে যা বলল ভারত

কাউকে আঘাত করতে চাননি শিক্ষামন্ত্রী, বিতর্কিত মন্তব্যের জন্য দুঃখ প্রকাশ

বুধবার পরীক্ষা হলে শিক্ষা মন্ত্রণালয় অভিমুখে লংমার্চের ঘোষণা

ফাইনালের আগের ফাইনাল!

৯৮ হাজার টাকায় হজযাত্রী পরিবহনের প্রস্তাব ইউএস-বাংলার

ক্ষতিগ্রস্ত কেউ সহায়তা থেকে বাদ পড়বে না: জ্বালানি প্রতিমন্ত্রী

প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে শিক্ষামন্ত্রী

হুথি হামলার নিন্দা, সৌদির পাশে পাকিস্তান

জলাবদ্ধতার স্থায়ী সমাধানে কারণ খুঁজছে চসিক