,

সকাল থেকেই মিলবে ট্রেনের টিকিট

news-image

নিজস্ব প্রতিবেদক : আসন্ন ঈদুল আযহা উপলক্ষে মঙ্গলবার বিকেল থেকে ট্রেনের টিকিট পাওয়ার কথা থাকলেও তা শুরু হয়নি। জানা যায়, আজ বুধবার সকাল আটটা থেকে ‘রেল সেবা’ অ্যাপ এবং ওয়েবে টিকিট বিক্রি শুরু হবে।

এ বিষয়ে রেলের উপ-পরিচালক (টিসি) নাহিদ হাসান খান বলেন, বুধবার সকাল আটটা থেকে টিকিট বিক্রি করা হবে। টিকিট ছাড়ার দিন থেকে পাঁচ দিন পূর্বে আগাম টিকিট দেওয়া হবে। ঈদ যাত্রায় বিক্রিত টিকিট ফেরত নেওয়া হবে না।

এর আগে মঙ্গলবার দুপুরে রেলপথ মন্ত্রণালয় এক বিজ্ঞপ্তিতে জানায়, ১৫ জুলাই থেকে প্রতিদিন ৩৮টি আন্তঃনগর ট্রেন চলবে আসনের অর্ধেক যাত্রী নিয়ে।

মন্ত্রণালয়ের ফেসবুক পেইজে জানানো হয়, মঙ্গলবার বিকেল পাঁচটা থেকে অ্যাপে ওয়েবে টিকিট বিক্রি শুরু হবে। ঈদ যাত্রার টিকিটের জন্য লাখো মানুষ টিকিটের জন্য অ্যাপে ওয়েবে হুমড়ি খেয়ে পড়েন। ‘হিটের’ চাপে অ্যাপ ও ওয়েবে প্রবেশ করাই যাচ্ছিল না।

রেলের ফেসবুক পেজে সন্ধ্যা সাতটা পর্যন্ত শতাধিক টিকিট প্রত্যাশী জানান, তারা ওয়েবে অ্যাপে প্রবেশ করতে পারছেন না। কেউ কেউ ক্ষোভে অভিযোগ করেন, টিকিটে কারসাজি হচ্ছে।

এ বিষয়ে রেলওয়ের অতিরিক্ত মহাপরিচালক সরদার সাহাদাত আলী জানান, এখন পর্যন্ত টিকিট ছাড়াই হয়নি। কারসাজির প্রশ্ন আসে কী করে! সব ট্রেন চলবে না। যেগুলো চলবে সেগুলোও আসনের অর্ধেক যাত্রী নিতে পারবে। এ জন্য প্রোগ্রাম ও সিস্টেম হালনাগাদের কাজ করা হচ্ছে।

এ জাতীয় আরও খবর

সবকিছুর সমালোচনা না করে সরকারকে সহযোগিতার আহ্বান

নতুন অপরাধ ঠেকাতে পুরোনো আইন যথেষ্ট নয়: স্বরাষ্ট্রমন্ত্রী

মেট্রোরেলের দুই প্রকল্পে ব্যয় বাড়ল ১ লাখ ১০ হাজার কোটি টাকা

দোলাবাড়ি ঋষিপাড়া পঞ্চায়েত কমিটির সভাপতি কালীপদ ঋষি দুর্বৃত্তদের হামলায় গুরুতর আহত

ম্যাচ ছাড়াই সেমিফাইনালে উঠতে পারে বাংলাদেশ

হবু বরকে নিয়ে কী ইঙ্গিত দিলেন মিমি?

বিগত সময়ে শিক্ষাখাতের বরাদ্দে শুভঙ্করের ফাঁকি ছিল : শিক্ষামন্ত্রী

বাণিজ্য- বিনিয়োগ বাড়াতে বাংলাদেশ-ইইউর নতুন উদ্যোগ

আকাশ থেকে বাঘ দেখার সুযোগ, সুন্দরবনে ফাইভ-স্টার ট্রি-হাউস রিসোর্টের পরিকল্পনা

ক্রিকেটার রিংকুর জীবনসঙ্গী হতে যাচ্ছেন এমপি প্রিয়া

উত্তর কোরিয়াকে ৩২৫ কোটি ডলার ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দক্ষিণ কোরিয়ার আদালতের

ইয়েমেনে সৌদির এফ-১৫ যুদ্ধবিমান ভূপাতিতের দাবি হুথিদের