নগরকান্দায় বিএনপি নেতার করোনা সুরক্ষা সামগ্রী বিতরণ

news-image

ফরিদপুর প্রতিনিধি : করোনাকালীন মানুষের সেবায় এগিয়ে এসেছেন বিএনপির কেন্দ্রীয় কমিটির ঢাকা বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক শহিদুল ইসলাম বাবুল। ফরিদপুরের নগরকান্দা উপজেলার বিভিন্ন এলাকায় করোনার সুরক্ষা সামগ্রী ও প্রয়োজনীয় ওষুধ বিতরণ করেছেন তিনি।

রবিবার বিকেলে নগরকান্দা পৌর এলাকার মুক্তিযোদ্ধা মার্কেট, নগরকান্দা বাজার, জঙ্গুরদী বাসস্ট্যান্ড, ছাগলদি বাজারে দুই শতাধিক মানুষের মাঝে মাস্ক, হ্যান্ড স্যানিটাইজার, স্যালাইন ও বিভিন্ন ওষুধ বিতরণ করা হয়।

এসময় উপস্থিত ছিলেন নগরকান্দা পৌর বিএনপির সভাপতি আসাদুজ্জামান আসাদ, উপজেলা বিএনপির সহ-সভাপতি বিল্লাল মোল্যা, আইয়ুব মুন্সী, উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক রফিকুজ্জামান অনু, বর্তমান কমিটির সাংগঠনিক সম্পাদক শওকত আলী শরীফ, দপ্তর সম্পাদক গোলাম মোস্তফা, সালথা উপজেলা বিএনপির সহ-সভাপতি ফরিদুর রহমান, ছাত্রদল নেতা মুরাদ হোসেন ও পৌর কাউন্সিলর জিয়াউর রহমান।

এ জাতীয় আরও খবর

ডেঙ্গুতে একদিনে আরও ৭ জনের মৃত্যু

শেখ হাসিনাকে ট্রাভেল পাস দেওয়া হবে না

‘সাধারণ শ্রমিক এমন তাণ্ডব চালাতে পারে না’, বললেন রাশেদ খান

তাহসিফ হত্যা মামলায় দিশার দ্বিতীয় দফায় রিমান্ড

৩৫ বছরেই চলে গেলেন গায়িকা নিকোল টেলর

হরমুজে বাংলাদেশি জাহাজের নিরাপদ চলাচলে পাশে থাকবে ইরান

ইউনূসের ক্ষুদ্রঋণ ধারণায় বদলেছে ম্যাট ডেমনের কাজের ধরন

স্বর্ণের দামে বড় লাফ, ভরিতে বাড়ল ৩৩২৪ টাকা

৭ নভেম্বর বিপ্লব ও সংহতি দিবসে সরকারের নানা আয়োজন

বুড়িমারী সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ব্যর্থ

ট্রাম্প-সমর্থিত প্রার্থীকে হারিয়ে কংগ্রেসে পিয়া ডান্ডিয়া

সিনেট হারাল ট্রাম্পের দল, নিয়ন্ত্রণে ডেমোক্র্যাটরা