বৃহস্পতিবার, ৩০শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১৫ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

নাসিরনগরে গণপিটুনিতে ডাকাত আহত

news-image

আমিরজাদা চৌধুরী : জেলার নাসিরনগরের কুন্ডা-ভলাকুট সড়কের বিটুই এলাকায় (শনিবার) রাতে গণপিটুনিতে ৩ ডাকাত আহত হয়েছে। ৫ সদস্যের ডাকাতদলের ৪ জন পালিয়ে যেতে সক্ষম হলেও জনতা একজনকে আটক করে পুলিশের হাতে তুলে দিয়েছে। জানা গেছে আটক ডাকাত উপজেলার ভলাকুট গ্রামের মোনায়েম খানের ছেলে ওমরাও খান (২১)। সে বর্তমানে নাসিরনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন। 
ভলাকুট ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান এসএম বাকীবিল্লাহ জুয়েল জানান, ওই রাস্তায় দীর্ঘদিন ধরেই ডাকাতি হয়ে আসছে। ডাকাতের আতঙ্কে উল্লেখিত রাস্তায় সন্ধার পর চলাচল অসম্ভব হয়ে পড়ে। কাঁচা রাস্তা এবং দুই পাশে হাওর থাকায় ডাকাতরা সহজেই ডাকাতি করে পালিয়ে যেতো। তিনি জানান, সংক্ষুব্ধ এলাকাবাসী রাত পৌণে ৮টার দিকে ডাকাতদের ধাওয়া করে এবং রাস্তার প¦ার্শবর্তী হাওড় থেকে কুখ্যাত ডাকাত ওমরাও খানকে ধরতে সক্ষম হয়। ইউপি চেয়ারম্যান আরো জানান, গত বছরের ১৪ জুলাই দিবাগত রাতে সাংবাদিক সোহরাব শান্তর ছোট ভাই বদিউল আলম সাকিবের লাশবহনকারী অ্যাম্বুলেন্সে ডাকাতির ঘটনায় এই ডাকাতদল জড়িত বলে অনেকেই সন্দেহ করছেন। 
রাতে ডাকাতদের গণপিটুনি দেওয়ার ঘটনায় প্রত্যক্ষ্যদর্শী কুন্ডা ইউনিয়ন সচেতন নাগরিক সমাজের সভাপতি ও কুন্ডা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানের ভাতিজা বকুল হোসেন বলেন, গণপিটুনির শিকার ডাকাত সদস্য ওমরাও খান মদ্যপ অবস্থায় ছিল। তারসঙ্গে মদও ছিল। 
নাসিরনগর থানার পরিদর্শক (ওসি) আব্দুল কাদির ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে ডাকাত ওমরাও খান স্বীকার করেছে, তারা ডাকাতি করতে কুন্ডা-ভলাকুট সড়কের বিটুই এলাকায় এসেছিল। তার সঙ্গে থাকা অপর ডাকাতদের মধ্যে একজন (তার চাচা) কালা মিয়া খানের ছেলে এরশাদ মিয়া খান (২৫) বলে জানিয়েছে সে। আহত হওয়ায় ডাকাত ওমরাও খানকে নাসিরনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হচ্ছে। আহত ডাকাত ওমরাও খানের বিরুদ্ধে নাসিরনগর থানায় মামলা রয়েছে জানিয়ে ওসি বলেন, এ ঘটনায় মামলা করে তাকে আজ  আদালতে পাঠিয়ে রিমান্ড চাওয়া হবে।  এই রাস্তায় ডাকাতি বন্ধে পুলিশ সর্বোচ্চ আন্তরিক দাবী করে তিনি বলেন, সাংবাদিক সোহরাব শান্ত’র ভাইয়ের লাশবাহী অ্যাম্বুলেন্সে ডাকাতির ঘটনায় তাদের সম্পৃক্ততা আছে বলে সন্দেহ করা হচ্ছে। রিমান্ডে নিলেই বিষয়টি নিশ্চিত হওয়া যাবে।

 

এ জাতীয় আরও খবর

বিশ্বের ‘মোমো রাজধানী’ কোন শহর?

সমতার ভিত্তিতে সম্পর্ক এগিয়ে নিতে সম্মত ঢাকা-দিল্লি : পররাষ্ট্রমন্ত্রী

পুরুষের ৫টি গোপন রহস্য জেনে নিন

সহকারী পরিচালকের ‘অদ্ভুত’ আচরণ, ভয়াল স্মৃতি কাজলের

বিএনপি সন্ত্রাসনির্ভর রাজনীতির দিকে যাচ্ছে : নাসীরুদ্দীন পাটওয়ারী

সাগরপথে ইতালি ও গ্রীসে যাওয়ার শীর্ষে বাংলাদেশ

এই সরকার স্বৈরাচারের পথেই হাঁটছে : নাহিদ ইসলাম

ইরানের ডজনের বেশি প্রতিষ্ঠান-ট্যাংকারের ওপর মার্কিন নিষেধাজ্ঞা

অধিনায়কত্ব হারালেন মিরাজ, দায়িত্ব বাড়ল লিটনের

কারিনার নতুন লুকে মুগ্ধ ভক্তরা, স্কার্ফ নিয়ে আলোচনা

যশোরে গ্রেপ্তার ডেভিড ইমনকে চট্টগ্রামে আনা হচ্ছে

চট্টগ্রামে বিএনপি-এনসিপি মুখোমুখি, বাড়ছে উত্তেজনা