বৃহস্পতিবার, ৩০শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১৫ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

রুবেল আমার জন্য ২জন খুনি ভাড়া করেছে: হ্যাপী!

news-image

বিনোদন প্রতিবেদক : বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের পেসার রুবেল হোসেন ও চিত্রনায়িকা নাজনীন আক্তার হ্যাপীর মধ্যকার বিবাদের বিষয়টি এখন আর কারও অজানা নয়। গত কয়েক মাস ধরেই রুবেলকে নিয়ে বিভিন্ন বিষয়ে ফেসবুকে স্ট্যাটাস দিচ্ছেন চিত্রনায়িকা হ্যাপী। তার স্ট্যাটাসে এবার তিনি লিখেছেন, তাকে খুন করার পরিকল্পনা করছে রুবেল। এ জন্যে রুবেল ভাড়াটিয়া খুনিও ঠিক করেছেন।

এর আগে রুবেলের বিরুদ্ধে দায়েরকৃত নারী নির্যাতন মামলা তুলে নিলেও রুবেলকে নিয়ে ফেসবুকে স্ট্যাটাস দিয়েছেন, চিত্রনায়িকা হ্যাপি। ওই ফেসবুকে স্ট্যাটাস দিয়ে বলেছেন, রুবেল বিয়ের পিড়িতে বসছে। যদিও রুবেল এরকম সংবাদ অস্বীকার করেন। এবার স্ট্যাটাসে হ্যাপি লিখেছেন, তাকে খুন করার পরিকল্পনা করছে রুবেল হোসেন।

এ জন্যে নাকি রুবেল ভাড়াটিয়া খুনিও ঠিক করেছেন। চিত্রনায়িকা হ্যাপির স্ট্যাটাসটি হুবহু তুলে ধরা হলো।

হ্যাপি স্ট্যাটাসে লিখেছেন, গোপন সূত্রে জানতে পারলাম আমার জন্য ২জন খুনি ঠিক করা হয়েছে। যারা সর্বদা আমার ওপর নজরদারি করছে সুযোগ বুঝে খুন করার জন্য। আর যে খুন করার জন্য ঠিক করেছে সে অপরিচিত কেউ না, আপনাদের পছন্দের তারকা রুবেল হোসেন। আমি খুন হব বুঝে গেছি। কারণ সে যেকোনো মূল্যে আমাকে মেরে ফেলবে। এর জন্য যা করতে হয় সে সবকিছু করতে তৈরি। এর জন্য আমি ভীত না। আমি জানি, আমি খুন হওয়ার পর রুবেল ঠিক ধামাচাপা দিতে পারবে। কারণ এদেশে কোনও বিচার নেই। জোর যার, জয় তারই। আমি খুব সাধারণ একটি মেয়ে। শুধু সৎ সাহসের জোরে বিচার চেয়েছি। আমার কিছুই করার নেই। শুধু চেয়ে চেয়ে দেখব। এব্যাপারে রুবেলের কোন বক্তব্য পাওয়া যায়নি।তবে সাম্প্রতিক সময়ে রুবেলের সময়টাও খুব একটা ভালো যাচ্ছে না। পাকিস্তানের সাথে প্রথম টেস্টে কোন উইকেট না পাওয়ায় রুবেলকে অবসর দেয়া হয়েছে। মন খারাপ করে রুবেল এখন দর্শক সারিতে বসে খেলা দেখেন। তবে অন্য একটি সূত্র জানিয়েছে, হ্যাপি রুবেলের এই দু:সময়ে বেশ খুশী। আর এজন্যই রুবেলকে চটানোর উদ্দেশ্যে হত্যার অভিযোগ এনে স্ট্যাটাস দিয়েছেন বলে রুবেলে ভক্তরা বলছেন।

এ জাতীয় আরও খবর

বিশ্বের ‘মোমো রাজধানী’ কোন শহর?

সমতার ভিত্তিতে সম্পর্ক এগিয়ে নিতে সম্মত ঢাকা-দিল্লি : পররাষ্ট্রমন্ত্রী

পুরুষের ৫টি গোপন রহস্য জেনে নিন

সহকারী পরিচালকের ‘অদ্ভুত’ আচরণ, ভয়াল স্মৃতি কাজলের

বিএনপি সন্ত্রাসনির্ভর রাজনীতির দিকে যাচ্ছে : নাসীরুদ্দীন পাটওয়ারী

সাগরপথে ইতালি ও গ্রীসে যাওয়ার শীর্ষে বাংলাদেশ

এই সরকার স্বৈরাচারের পথেই হাঁটছে : নাহিদ ইসলাম

ইরানের ডজনের বেশি প্রতিষ্ঠান-ট্যাংকারের ওপর মার্কিন নিষেধাজ্ঞা

অধিনায়কত্ব হারালেন মিরাজ, দায়িত্ব বাড়ল লিটনের

কারিনার নতুন লুকে মুগ্ধ ভক্তরা, স্কার্ফ নিয়ে আলোচনা

যশোরে গ্রেপ্তার ডেভিড ইমনকে চট্টগ্রামে আনা হচ্ছে

চট্টগ্রামে বিএনপি-এনসিপি মুখোমুখি, বাড়ছে উত্তেজনা