স্বাদের ভিন্নতায় পাতে রাখুন ডিমের মালাইকারি

news-image

নিউজ ডেস্ক : আমাদের প্রতিদিনকার খাদ্যতালিকায় সবচেয়ে উপকারী একটি খাবারের নাম হলো ডিম। যেটাকে আমরা বিভিন্নভাবে খেয়ে থাকি এবং এটি ছাড়া আমাদের একদিনও যেন চলে না। তবে ভাতের সাথে ডিম বলতে আমরা বুঝি ভুনা কিছু বা ঝোল ঝোল কোন আইটেম। কিন্তু আজকে এমনি একটি ভিন্ন স্বাদের রেসিপি থাকছে যেটা আসলে মালাইকারি। আমরা সাধারণত চিংড়ি মাছের মালাইকারি খেয়ে থাকি। তবে আজকে বাঙালির জিভে পানি আসার রেসিপি ডিমের মালাইকারি থাকেছে। চলুন জেনে নেই কিভাবে রান্না করা যায় ডিমের মালাইকারি।

রান্নার জন্য যা যা দরকার

১. ডিম- ৫- ৬টি

২. টক দই- ২ টেবিল চামচ

৩. পেঁয়াজ কুচি- আধ কাপ

৪. টমেটো কুচি – আধ কাপ

৫.কাজু বাদাম বাটা- ২ টেবিল চামচ

৬. রসুন বাটা- ৩ টেবিল চামচ

৭. আদা বাটা- ১ টেবিল চামচ

৮. হলুদ গুঁড়ো- ১ টেবিল চামচ

৯. মরিচ গুঁড়ো -১ টেবিল চামচ

১০. ধনে গুঁড়ো -হাফ টেবিল চামচ

১১. গরম মশলা গুঁড়ো- ১ চা চামচ

১২. নারকেলের দুধ -আধ কাপ

১৩. লবণ- স্বাদমতো

১৪. চিনি পরিমাণমতো

১৫. ফ্রেশ ক্রিম- পরিমাণমতো

১৬.সর্ষের- তেল পরিমাণ মতো
যেভাবে রান্না করবেন

শুরুতেই ডিমগুলি সেদ্ধ করে নিতে হবে। এখন একটি পাত্রে টক দই, ধনে গুঁড়ো, মরিচ গুঁড়ো আর সামান্য সাদা তেল দিয়ে আধ ঘণ্টা মাখিয়ে রাখুন ডিমগুলোকে। এবার কড়াইয়ে তেল গরম করে ডিমগুলি হালকা ভেজে তুলে রাখুন। এখন ওই কড়াইয়ে আরও খানিকটা তেল দিয়ে তাতে পেঁয়াজ, টমেটো, মরিচ, কাজুবাদাম দিয়ে ভাল করে ভেজে নিন। মিশ্রণটি ঠান্ডা করে বেটে নিতে হবে। এবার আবার কড়াইয়ে তেল গরম করে তাতে আদা-রসুন বাটা ও একে একে সব গুঁড়ো মশলা দিয়ে ভাল করে কষিয়ে নিতে হবে। মশলা থেকে তেল ছেড়ে এলে বেটে রাখা মিশ্রণ যোগ করুন। আর একটু কষিয়ে নিন। এরপর নারকেলের দুধ দিয়ে দিন, এখন ভাল করে মিশিয়ে ভেজে রাখা ডিম গুলি দিয়ে দিন। গ্রেভি মাখা মাখা হয়ে এলে ফ্রেশ ক্রিম আর গরম মশলা গুঁড়ো ছড়িয়ে গ্যাস বন্ধ করে দিন। এখন গরম ভাত কিংবা পোলাওয়ের সঙ্গে পরিবেশন করুন মজাদার ডিমের মালাইকারি।

 

এ জাতীয় আরও খবর

নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল থেকে ককটেল নিক্ষেপ, পুলিশ আহত

এআই যেন বেকারত্বের সংকট আরও না বাড়ায়, সতর্ক করলেন রাষ্ট্রপতি

হত্যা মামলায় ইকবাল সোবহানকে কারাগারে রাখার আবেদন

মোংলা থেকে উত্তরাঞ্চল পর্যন্ত জ্বালানি অবকাঠামো গড়ে তোলা হবে : প্রধানমন্ত্রী

ডেঙ্গুতে একদিনে আরও ৭ জনের মৃত্যু

শেখ হাসিনাকে ট্রাভেল পাস দেওয়া হবে না

‘সাধারণ শ্রমিক এমন তাণ্ডব চালাতে পারে না’, বললেন রাশেদ খান

তাহসিফ হত্যা মামলায় দিশার দ্বিতীয় দফায় রিমান্ড

৩৫ বছরেই চলে গেলেন গায়িকা নিকোল টেলর

হরমুজে বাংলাদেশি জাহাজের নিরাপদ চলাচলে পাশে থাকবে ইরান

ইউনূসের ক্ষুদ্রঋণ ধারণায় বদলেছে ম্যাট ডেমনের কাজের ধরন

স্বর্ণের দামে বড় লাফ, ভরিতে বাড়ল ৩৩২৪ টাকা