বৃহস্পতিবার, ৩০শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১৫ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

বিএনপির নেতৃত্বে আসছেন তরুণরা!

news-image

ডেস্ক রির্পোট : বিএনপির নেতৃত্বে আসছেন অপেক্ষাকৃত তরুণরা। সরকার বিরোধী আন্দোলনে সফলতা আনতে তরুণ নেতৃত্বের কোনো বিকল্প নেই বলে মনে করেন বিএনপির নীতিনির্ধারকরা। সেকারণে মূল দল, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃত্ব তরুণদের হাতে তুলে দেয়ার নীতিগত সিদ্ধান্ত নিয়েছে দলটি। বিএনপির একাধিক দায়িত্বশীল সূত্রে এমনই আভাস পাওয়া গেছে।

জানা গেছে, চলমান রাজনৈতিক পরিস্থিতি বিবেচনায় এনে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া বেশকিছু তরুণ ও মেধাবীদের গুরুত্বপূর্ণ দায়িত্ব দিতে চান। যারা ইতিমধ্যে দলের জন্য নিবেদিত হয়ে বিভিন্ন কার্যক্রম পরিচালনা করেছেন, এক্ষেত্রে তাদেরই অগ্রাধিকার দেয়া হবে।

সূত্র জানায়, তত্ত্বাবধায়ক সরকারের অধীনে জাতীয় নির্বাচনের দাবিতে করা আন্দোলনে বিগত সময়ে যারা সক্রিয় ভূমিকা পালন করেছেন তাদেরই গুরুত্বপূর্ণ দায়িত্ব দেয়া হবে। এক্ষেত্রে কে কোন পদে আছেন কি নেই, তা দেখবে না দলটি। বিএনপির হাইকমান্ড এবার বিশেষ কোনো তদবিরে নয়, দলীয় কর্মসূচিতে তৎপরতা বিবেচনা করেই দায়িত্ব দেবে। এক্ষেত্রে ছাত্র ও যুবদলের বর্তমান এবং সাবেকদের মধ্যে যোগ্যদের অগ্রাধিকার ভিত্তিতে মূল্যায়ন করা হবে।

এ প্রসঙ্গে বিএনপির মাঠ পর্যায়ের বেশকয়েকজন নেতার সঙ্গে শনিবার আলাপকালে তারা শীর্ষ নিউজকে জানান, শুনেছি দলে তরুণদের অগ্রাধিকার দিয়ে সংগঠনগোছানোর উদ্যোগ নেয়া হয়েছে। এ উদ্যোগ বাস্তবায়ন করতে সরাসরি চেয়ারপারসনকেই ভূমিকা রাখতে হবে। অন্যথায় উদ্যোগ কাগজে-কলমেই সীমাবদ্ধ থাকবে।

জানা গেছে, রাজধানীর প্রতিটি থানা, ওয়ার্ড ও ইউনিট পর্যায়ে বিএনপি নতুন কমিটি করা হবে। একই সঙ্গে দলের অঙ্গ ও সহযোগী সংগঠনগুলোতেও নতুনদের দায়িত্ব দেয়া হবে। আর যারা সমর্থক সংগঠন পরিচালনা করেন তাদেরও সক্রিয় রাখার উদ্যোগ নেয়া হবে।

বিএনপির আরেকটি সূত্র জানায়, সিটি নির্বাচনে প্রচার-প্রচারণায় তাবিথ আউয়াল ও আফরোজা আব্বাসের তৎপরতায় মুগ্ধ হয়েছে খালেদা জিয়া। কেন্দ্রীয় অনেক নেতার পাশাপাশি ঢাকাবাসীরাও চাচ্ছেন এরা নগর বিএনপির নেতৃত্বে আসুক। সেকারণে বিএনপির হাইকমান্ড এ দুজনের বিষয়টিও বিশেষ বিবেচনায় রেখেছেন। পাশাপাশি পদে থাকার পরও যারা বিভিন্ন সময় দায়িত্ব অবহেলা করেছেন তাদের সরিয়ে দেয়ারও পক্রিয়া শুরু করবে দলটি।

এ জাতীয় আরও খবর

বিশ্বের ‘মোমো রাজধানী’ কোন শহর?

সমতার ভিত্তিতে সম্পর্ক এগিয়ে নিতে সম্মত ঢাকা-দিল্লি : পররাষ্ট্রমন্ত্রী

পুরুষের ৫টি গোপন রহস্য জেনে নিন

সহকারী পরিচালকের ‘অদ্ভুত’ আচরণ, ভয়াল স্মৃতি কাজলের

বিএনপি সন্ত্রাসনির্ভর রাজনীতির দিকে যাচ্ছে : নাসীরুদ্দীন পাটওয়ারী

সাগরপথে ইতালি ও গ্রীসে যাওয়ার শীর্ষে বাংলাদেশ

এই সরকার স্বৈরাচারের পথেই হাঁটছে : নাহিদ ইসলাম

ইরানের ডজনের বেশি প্রতিষ্ঠান-ট্যাংকারের ওপর মার্কিন নিষেধাজ্ঞা

অধিনায়কত্ব হারালেন মিরাজ, দায়িত্ব বাড়ল লিটনের

কারিনার নতুন লুকে মুগ্ধ ভক্তরা, স্কার্ফ নিয়ে আলোচনা

যশোরে গ্রেপ্তার ডেভিড ইমনকে চট্টগ্রামে আনা হচ্ছে

চট্টগ্রামে বিএনপি-এনসিপি মুখোমুখি, বাড়ছে উত্তেজনা