ফেসবুকে মজা করতে গিয়ে মৃত্যু নবজাতকের, অনুশোচনায় ২ মেয়ের আত্মহত্যা

news-image

আন্তর্জাতিক ডেস্ক : সামাজিকে যোগাযোগমাধ্যম ফেসবুকে মজা করতে গিয়ে ভারতের কেরালা রাজ্যে মৃত্যু হয়েছে এক সদ্যোজাত শিশুর। যাদের ভুলের কারণে ওই শিশুর মৃত্যু হয়েছিল, পরে তারাও নদীতে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করেন।

আনন্দবাজার পত্রিকা জানিয়েছে, গত জানুয়ারি মাসে কেরালার কোল্লাম জেলার কাল্লুভাতুক্কাল গ্রামে শুকনো পাতার স্তূপ থেকে উদ্ধার হয়েছিল ওই সদ্যোজাত। হাসপাতালে ভর্তি করা হলেও পরে মৃত্যু হয় তার।

পরে শিশুটির ডিএনএ নমুনার সূত্র ধরেই তার মা রেশমার খোঁজ পায়। তাকে জিজ্ঞাসাবাদ করে জানা যায়, ফেসবুকে এক জনের সঙ্গে প্রেমের সম্পর্কে জড়িয়ে পড়েছিলেন তিনি। স্বামীকে ছেড়ে ওই ব্যক্তির সঙ্গেই পালানোর সিদ্ধান্ত নেন রেশমা। আর তাই করতে গিয়ে সন্তানকে শুকনো পাতার স্তূপে ফেলে রেখে এসেছিলেন তিনি।

তদন্তে পুলিশ জানতে পেরেছে, রেশমার ভাইয়ের মেয়ে ও আরও এক নারী নিছকই মজার ছলে ওই ঘটনা ঘটিয়েছেন। তারাই ফেসবুকে ভুয়া অ্যাকাউন্ট তৈরি করে রেশমার সঙ্গে মজা করতেন।

পুলিশ এ বিষয়ে তাদের ডেকে জিজ্ঞাসাবাদ করার পরই তারা জানতে পারেন, এই মজার কারণে রেশমার কয়েক দিনের সন্তানের মৃত্যু হয়েছে। তার একদিন পর পুলিশের কাছে খবর যায়, নদীতে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করেন ওই দুজন।

পুলিশ জানায়, রেশমাকে বিচারবিভাগীয় হেফাজতে পাঠানো হয়েছিল। কোভিডে আক্রান্ত হওয়ায় এখন তিনি কোয়ারেন্টিনে রয়েছেন।

 

এ জাতীয় আরও খবর

মার্কিন কোম্পানিকে বঙ্গোপসাগরে তেল-গ্যাস অনুসন্ধানের আমন্ত্রণ

রাজধানীর ৫ হাসপাতালে চালু হচ্ছে পিপিপি পদ্ধতিতে উন্নত চিকিৎসা সেবা: স্বাস্থ্যমন্ত্রী

২০২৭ সালের সরকারি ছুটির তালিকা প্রকাশ

নতুন বাড়িতে ওঠার সময় যে বিষয়গুলো খেয়াল করবেন

চুলে নজরকাড়া সাজ, পূর্ণিমা যেন অষ্টাদশী তরুণী!

‘ম্যাজিক বস’ নিলয় আলমগীর

আদালত প্রাঙ্গণে ক্ষুব্ধ পরীমনি

১৩১ রানের জুটি ভাঙলেন হাসান মাহমুদ

নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল থেকে ককটেল নিক্ষেপ, পুলিশ আহত

এআই যেন বেকারত্বের সংকট আরও না বাড়ায়, সতর্ক করলেন রাষ্ট্রপতি

হত্যা মামলায় ইকবাল সোবহানকে কারাগারে রাখার আবেদন

মোংলা থেকে উত্তরাঞ্চল পর্যন্ত জ্বালানি অবকাঠামো গড়ে তোলা হবে : প্রধানমন্ত্রী