,

২৪ ঘণ্টায় শনাক্তের হার ২৯ শতাংশ ছুঁই ছুঁই

news-image

অনলাইন ডেস্ক : দেশে করোনাভাইরাসে আক্রান্ত রোগীর সংখ্যা বেড়েই চলেছে। নমুনা পরীক্ষার হিসাবে দেশের সকল বিভাগে শনাক্ত রোগীর হার বাড়ছে। গত ২৪ ঘণ্টায় দেশে করোনা শনাক্তের হার ২৯ শতাংশ ছুঁই ছুঁই। একই সময়ে দেশের আট বিভাগের মধ্যে নমুনা পরীক্ষায় সর্বোচ্চ বরিশালে প্রায় ৪৮ শতাংশ রোগী শনাক্ত হয়েছে।

রোববার (৪ জুলাই) স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত পরিচালক ( প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

গত ২৪ ঘণ্টায় সরকারি ও বেসরকারি ৬০৩টি ল্যাবরেটরিতে ২৯ হাজার ৩১৫টি নমুনা সংগ্রহ ও ২৯ হাজার ৮৭৯টি নমুনা পরীক্ষা করা হয়। এ নিয়ে দেশে মোট নমুনা পরীক্ষার সংখ্যা দাঁড়াল ৬৭ লাখ ২৩ হাজার ৫৬০টি।

নমুনা পরীক্ষায় আট হাজার ৬৬১ জন নতুন রোগী শনাক্ত হয়। এ নিয়ে দেশে মোট শনাক্তকৃত করোনা রোগীর সংখ্যা দাঁড়িয়েছে নয় লাখ ৪৪ হাজার ৯১৭ জন। গত ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষার হিসাবে শনাক্তের হার ২৮ দশমিক ৯৯ অর্থাৎ প্রায় ২৯ শতাংশ।

বিভাগওয়ারি শনাক্তের হার ঢাকায় ২৬ দশমিক শূন্য দুই শতাংশ, ময়মনসিংহে ৩২দশমিক শূন্য তিন শতাংশ, চট্টগ্রামে ২৯ দশমিক ৫৬ শতাংশ, রাজশাহীতে ২৬ দশমিক ১১ শতাংশ, রংপুরে ৪৩ শতাংশ, খুলনায় ৩৬ দশমিক ২০ শতাংশ, বরিশালে ৪৭ দশমিক ৭৯ শতাংশ এবং সিলেটে ৩৬ দশমিক ৮৯ শতাংশ।

 

এ জাতীয় আরও খবর

সবকিছুর সমালোচনা না করে সরকারকে সহযোগিতার আহ্বান

নতুন অপরাধ ঠেকাতে পুরোনো আইন যথেষ্ট নয়: স্বরাষ্ট্রমন্ত্রী

মেট্রোরেলের দুই প্রকল্পে ব্যয় বাড়ল ১ লাখ ১০ হাজার কোটি টাকা

দোলাবাড়ি ঋষিপাড়া পঞ্চায়েত কমিটির সভাপতি কালীপদ ঋষি দুর্বৃত্তদের হামলায় গুরুতর আহত

ম্যাচ ছাড়াই সেমিফাইনালে উঠতে পারে বাংলাদেশ

হবু বরকে নিয়ে কী ইঙ্গিত দিলেন মিমি?

বিগত সময়ে শিক্ষাখাতের বরাদ্দে শুভঙ্করের ফাঁকি ছিল : শিক্ষামন্ত্রী

বাণিজ্য- বিনিয়োগ বাড়াতে বাংলাদেশ-ইইউর নতুন উদ্যোগ

আকাশ থেকে বাঘ দেখার সুযোগ, সুন্দরবনে ফাইভ-স্টার ট্রি-হাউস রিসোর্টের পরিকল্পনা

ক্রিকেটার রিংকুর জীবনসঙ্গী হতে যাচ্ছেন এমপি প্রিয়া

উত্তর কোরিয়াকে ৩২৫ কোটি ডলার ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দক্ষিণ কোরিয়ার আদালতের

ইয়েমেনে সৌদির এফ-১৫ যুদ্ধবিমান ভূপাতিতের দাবি হুথিদের