বৃহস্পতিবার, ২৩শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ৮ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

১০ দিনে ৬১৩ পুলিশ সদস্য করোনায় আক্রান্ত

news-image

নিজস্ব প্রতিবেদক : দেশজুড়ে করোনাভাইরাসের প্রাদুর্ভাব আবারও বেড়েই চলছে। একদিকে যেমন বাড়ছে আক্রান্তের সংখ্যা তেমনি বাড়ছে মৃত্যুর সংখ্যাও। দেশব্যাপী সংক্রমণ বৃদ্ধির সঙ্গে তাল মিলিয়ে বাড়ছে করোনার সম্মুখসারির যোদ্ধা পুলিশ বাহিনীর সদস্যদের আক্রান্তের সংখ্যাও।

পুলিশ সদর দফতরের সর্বশেষ তথ্য অনুযায়ী, গত ১০ দিনে ৬১৩ জন পুলিশ সদস্য করোনায় আক্রান্ত হয়েছেন। সে হিসাবে, গড়ে প্রতিদিন ৬১.৩ জন করে পুলিশ সদস্য করোনায় আক্রান্ত হয়েছেন। এখন পর্যন্ত বিভিন্ন ইউনিট মিলিয়ে ৯৮ জন পুলিশ সদস্য করোনায় মৃত্যুবরণ করেছেন।

রোববার (৪ জুলাই) পুলিশ সদর দফতর সূত্রে এ তথ্য জানা যায়।

জানা গেছে, গত বছর থেকে শুরু হওয়া করোনার মহামারিতে এখন পর্যন্ত ২২ হাজার ৩০৮ জন পুলিশ সদস্য আক্রান্ত হয়েছেন। যাদের মধ্যে সুস্থ হয়েছেন ২১ হাজার ১৯০ জন। এছাড়া বর্তমানে ১ হাজার ২০ জন্য করোনা আক্রান্ত পুলিশ সদস্য বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। অন্যদিকে এ মহামারিতে এখন পর্যন্ত ৯৮ জন পুলিশ সদস্য মৃত্যুবরণ করেছেন।

এদিকে, গত ২৪ জুন পুলিশ সদর দফতরের এক তথ্য অনুযায়ী, গত মে মাসে সারাদেশে ২৩১ জন পুলিশ সদস্য করোনায় আক্রান্ত হয়েছিলেন। কিন্তু জুন মাসের ২৪ তারিখ পর্যন্ত এই সংখ্যা তিনগুণ বেড়ে গিয়ে দাঁড়ায় ৭০৫ জনে। পরে ২৪ জুন থেকে ৩ জুলাই মাত্র এই ১০ দিনে পুলিশের বিভিন্ন ইউনিটের ৬১৩ জন করোনায় আক্রান্ত হয়েছেন। এছাড়া গত ১০ দিনে করোনা থেকে সুস্থ হয়েছেন ২১৪ জন পুলিশ সদস্য।

 

এ জাতীয় আরও খবর

রাষ্ট্রপতির পদত্যাগ হলে সাংবিধানিক প্রক্রিয়া অনুসরণ: স্বরাষ্ট্রমন্ত্রী

মালদ্বীপের প্রতিরক্ষামন্ত্রীর সঙ্গে বাংলাদেশ হাইকমিশনারের বৈঠক

বোয়ালখালীতে ৫ শ্রমিকের মৃত্যু, মামলা ছাড়াই চলছে সমঝোতার চেষ্টা

১৭ বছর পর ইংল্যান্ড সফরে বাংলাদেশ, টেস্ট হবে লর্ডসে

২৭ জুলাই থেকে চট্টগ্রাম বোর্ডের এইচএসসি পরীক্ষা ফের শুরু

ব্রিকস সম্মেলনে যোগ দিতে তারেক রহমানকে মোদির আমন্ত্রণ

গাজী নজরুলের বহিষ্কার জানিয়ে ইসিকে চিঠি জামায়াতের

ইরান ইস্যুতে কঠিন কূটনৈতিক চাপে ট্রাম্প

মানবিক সহায়তায় আলোচনায় ‘আমরা বিএনপি পরিবার’

২০৩৪ সালে ট্রিলিয়ন ডলারের অর্থনীতির লক্ষ্য বাংলাদেশের

শ্রীলঙ্কার পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ড. খলিলুরের বৈঠক

তথ্যমন্ত্রীর নামে ভুয়া ফেসবুক অ্যাকাউন্ট, সতর্কবার্তা