বৃহস্পতিবার, ২৩শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ৮ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

মোদি-মমতার জন্য হাড়িভাঙ্গা আম পাঠালেন প্রধানমন্ত্রী

news-image

কলকাতা ও বেনাপোল প্রতিনিধি:ভারতের রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ, দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির জন্য উপহার হিসাবে ২৬০০ কেজি হাড়িভাঙ্গা আম পাঠিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। রবিবার দুপুরের দিকে পশ্চিমবঙ্গের উত্তর ২৪ পরগনা জেলার ভারত-বাংলাদেশ পেট্রাপোল-বেনাপোল সীমান্ত দিয়ে রংপুরের সুস্বাদু প্রজাতির এই হাড়িভাঙ্গা আম ভারতে ঢোকে। সীমান্তে দুই দেশের কর্মকর্তাদের উপস্থিতিতে ভারতের উদ্দেশ্যে ২৬০ কার্টন বোঝাই ২৬০০ কেজি হাড়িভাঙ্গা আম ভারতের হাতে তুলে দেন বাংলাদেশের কর্মকর্তারা।

ভারত-বাংলাদেশ উভয় রাষ্ট্রের পক্ষ থেকে নানা প্রচেষ্টা সত্ত্বেও বহু প্রতিক্ষীত তিস্তার পানি সীমান্ত পেরিয়ে বাংলাদেশে পৌঁছায়নি, করোনা ভ্যাকসিনের অপ্রতুলতার কারণে করোনার আবহে ভারত থেকে সেই ভ্যাকসিনও হঠাৎ করেই বাংলাদেশে যাওয়া থমকে গেছে। কিন্তু তা সত্ত্বেও সৌজন্যতার কূটনীতিতে খামতি রাখতে চাইছে না বাংলাদেশ।

জানা গেছে, ভারতকে সেরা উপহার পাঠাতে রংপুরের ওই সুস্বাদু হাড়িভাঙা আমের সংগ্রহ, প্যাকেজিং সহ গোটা বিষয়টি দেখভাল করতে পররাষ্ট্র মন্ত্রণালয়ের ছয়জন কর্মকর্তাকে রংপুরে পাঠানো হয়েছিল।
দুই দেশের কর্মকর্তাদের অভিমত ভারত বাংলাদেশের মধ্যে সুসম্পর্ক স্থাপনের জন্য এই আম পাঠানো হয়েছে বাংলাদেশের পক্ষ থেকে। এর ফলে আগামীতে ভারত এবং বাংলাদেশের দ্বিপাক্ষিক সম্পর্ক আরো সুদৃঢ হবে বলেও আশা তাদের।

বেনাপোল কাস্টমস’এর ডেপুটি কমিশনার অনুপম চাকমা বলেন, ‘বাংলাদেশের বন্ধুপ্রতিম রাষ্ট্র হল ভারত, তাই এই বন্ধুরাষ্ট্রের প্রতি সৌহার্দ্য বিনিময় হিসাবেই বাংলাদেশের প্রধানমন্ত্রী ভারতের রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী ও পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীকে উপহার স্বরূপ এই আম পাঠিয়েছেন।

অন্যদিকে পেট্রাপোলের সহকারী কমিশনার মণীশ জৈন বলেন, ‘কোভিড-১৯ আবহে গোটা বিশ্বে তথা ভারত-বাংলাদেশের যে গভীর মনোবেদনার মুহূর্ত তৈরি হয়েছে, আমার বিশ্বাস, সুস্বাদু আমের সেই স্বাদ সেই বিস্বাদ পরিবেশকে দূর করবে।’ এই উপহারের মধ্যে দিয়ে বাংলাদেশের মানুষ যে বন্ধুত্বের নির্দশন রেখেছে তাতে ভারত সরকার সত্যিই কুর্ণিশ জানায় বলেও জানান জৈন।

তবে কেবলমাত্র ভারতের রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী ও পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীর জন্যই নয়, সূত্রে খবর, সুস্বাদু হাড়িভাঙা আম পাঠানো হচ্ছে ত্রিপুরার মুখ্যমন্ত্রী বিপ্লব দেব ও মেঘালয়ের মুখ্যমন্ত্রী কনরাড সাংমা’কেও। রবিবারই আগরতলা (ত্রিপুরা)-আখাউড়া (বাংলাদেশ) সীমান্ত দিয়ে ও তামবিল (বাংলাদেশ)-ডাউকি (মেঘালয়) আন্তর্জাতিক সীমান্ত দিয়ে ওই আম নির্দিষ্ট রাজ্যগুলিতে পৌঁছে যাওয়ার কথা।

 

এ জাতীয় আরও খবর

রাষ্ট্রপতির পদত্যাগ হলে সাংবিধানিক প্রক্রিয়া অনুসরণ: স্বরাষ্ট্রমন্ত্রী

মালদ্বীপের প্রতিরক্ষামন্ত্রীর সঙ্গে বাংলাদেশ হাইকমিশনারের বৈঠক

বোয়ালখালীতে ৫ শ্রমিকের মৃত্যু, মামলা ছাড়াই চলছে সমঝোতার চেষ্টা

১৭ বছর পর ইংল্যান্ড সফরে বাংলাদেশ, টেস্ট হবে লর্ডসে

২৭ জুলাই থেকে চট্টগ্রাম বোর্ডের HSCপরীক্ষা শুরু

ব্রিকস সম্মেলনে যোগ দিতে তারেক রহমানকে মোদির আমন্ত্রণ

গাজী নজরুলের বহিষ্কার জানিয়ে ইসিকে চিঠি জামায়াতের

ইরান ইস্যুতে কঠিন কূটনৈতিক চাপে ট্রাম্প

মানবিক সহায়তায় আলোচনায় ‘আমরা বিএনপি পরিবার’

২০৩৪ সালে ট্রিলিয়ন ডলারের অর্থনীতির লক্ষ্য বাংলাদেশের

শ্রীলঙ্কার পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ড. খলিলুরের বৈঠক

তথ্যমন্ত্রীর নামে ভুয়া ফেসবুক অ্যাকাউন্ট, সতর্কবার্তা