বৃহস্পতিবার, ২৩শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ৮ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

৩৪ জেলায় করোনা আক্রান্ত ও উপসর্গে ১১৬ জনের মৃত্যু

news-image

অনলাইন ডেস্ক : দেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত ও উপসর্গ নিয়ে রাজশাহী, খুলনাসহ ৩৪ জেলায় আরও ১১৬ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে খুলনা বিভাগে একদিনে সর্বোচ্চ ৪৬ জন মারা গেছেন।

গত ২৪ ঘণ্টায় খুলনার তিনটি হাসপাতালে করোনায় মারা গেছেন ১৫ জন। এছাড়া কুষ্টিয়ায় ১৫ জন, যশোরে ৭ জন, মাগুরা, ঝিনাইদহ, চুয়াডাঙ্গায় ২ জন করে ছয়জন এবং বাগেরহাট, সাতক্ষীরা ও মেহেপুরে ৩ জন মারা গেছেন।

এদিকে, রংপুর বিভাগে একদিনে ১৬ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে ঠাকুরগাঁওয়ে ৭ জন, দিনাজপুরে ৪ জন, পঞ্চগড়ে ২ জন, লালমনিরহাট, গাইবান্ধা ও কুড়িগ্রামে তিনজনের মৃত্যু হয়েছে।
অন্যদিকে, রাজশাহী মেডিকেলের করোনা ইউনিটে ১২ জনের মৃত্যু হয়েছে। এদের মধ্যে ১০ জনই উপসর্গ নিয়ে মারা গেছেন। বাকি দুইজন আক্রান্ত ছিলেন। এরমধ্যে রাজশাহীর ৬ জন, চাঁপাইনবাবগঞ্জের ৩ জন, নাটোর, নওগাঁ ও পাবনার একজন করে রয়েছেন।

হাসপাতালে নতুন রোগী ভর্তি হয়েছেন ৭৭ জন। নতুন শনাক্তকৃত রোগীর সংখ্যা ১৫৮ জন। শনাক্তের হার ৩৩ দশমিক ৮৩ শতাংশ। এছাড়া, চট্টগ্রাম, কুমিল্লা, ফেনী, নোয়াখালী ও লক্ষ্মীপুরে করোনায় মারা গেছেন ১১ জন।

ময়মনসিংহ, জামালপুর, নেত্রকোণা ও শেরপুরে আটজন মারা গেছেন। এছাড়া, বরিশাল, ঝালকাঠি ও সিলেটে পাঁচজনের মৃত্যু হয়েছে।

তাছাড়া, করোনা ও উপসর্গ নিয়ে টাঙ্গাইলে ১১ জন ও ফরিদপুরে ৭ জনের মৃত্যু হয়েছে।

 

এ জাতীয় আরও খবর

রাষ্ট্রপতির পদত্যাগ হলে সাংবিধানিক প্রক্রিয়া অনুসরণ: স্বরাষ্ট্রমন্ত্রী

মালদ্বীপের প্রতিরক্ষামন্ত্রীর সঙ্গে বাংলাদেশ হাইকমিশনারের বৈঠক

বোয়ালখালীতে ৫ শ্রমিকের মৃত্যু, মামলা ছাড়াই চলছে সমঝোতার চেষ্টা

১৭ বছর পর ইংল্যান্ড সফরে বাংলাদেশ, টেস্ট হবে লর্ডসে

২৭ জুলাই থেকে চট্টগ্রাম বোর্ডের HSCপরীক্ষা শুরু

ব্রিকস সম্মেলনে যোগ দিতে তারেক রহমানকে মোদির আমন্ত্রণ

গাজী নজরুলের বহিষ্কার জানিয়ে ইসিকে চিঠি জামায়াতের

ইরান ইস্যুতে কঠিন কূটনৈতিক চাপে ট্রাম্প

মানবিক সহায়তায় আলোচনায় ‘আমরা বিএনপি পরিবার’

২০৩৪ সালে ট্রিলিয়ন ডলারের অর্থনীতির লক্ষ্য বাংলাদেশের

শ্রীলঙ্কার পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ড. খলিলুরের বৈঠক

তথ্যমন্ত্রীর নামে ভুয়া ফেসবুক অ্যাকাউন্ট, সতর্কবার্তা