বৃহস্পতিবার, ২৩শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ৮ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

কুচকাওয়াজে নারী সেনাদের পায়ে হাইহিল, সমালোচনার ঝড়

news-image

অনলাইন ডেস্ক : ইউক্রেনের স্বাধীনতা দিবসের রাষ্ট্রীয় কুচকাওয়াজে হাইহিল পরে অংশ নেবেন নারী সেনারা। এ জন্য কুচকাওয়াজের অনুশীলন চলছে। ইউক্রেন সরকারের পক্ষ থেকে এই মহড়ার একটি ছবি প্রকাশ করা হয়েছে। কুচকাওয়াজে নারীরা হাইহিল পরায় সমালোচনা শুরু হয়েছে। খবর আল–জাজিরার।

আগামী ২৪ আগস্ট ইউক্রেনের স্বাধীনতা দিবস। সোভিয়েত ইউনিয়ন ভেঙে যাওয়ায় ৩০ বছর আগে এদিন স্বাধীনতার দেখা পেয়েছিল দেশটির মানুষ। নানা আয়োজনে দিনটি উদ্‌যাপন করে ইউক্রেনের মানুষ। এবারও এর ব্যতিক্রম হবে না। সেনাবাহিনীর কুচকাওয়াজের আয়োজন করা হবে। সেখানে হাইহিল পরে অংশ নেবেন দেশটির সেনাবাহিনীতে কর্মরত নারীদের একটি দল।

ইউক্রেনের প্রতিরক্ষা মন্ত্রণালয় স্থানীয় সময় গত বৃহস্পতিবার একটি ছবি প্রকাশ করেছে। ওই ছবিতে সেনাবাহিনীর নারী সদস্যদের কালো রঙের হাইহিল পরে কুচকাওয়াজের অনুশীলনে অংশ নিতে দেখা যায়।

হাইহিল পরে কুচকাওয়াজে অংশ নিতে যাচ্ছেন ইউক্রেনের সেনা ইভান্না মেদভিদ। দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়ের তথ্য প্রচারকারী ওয়েবসাইট আরমিয়াইনফর্মকে তিনি বলেন, ‘আজ প্রথমবারের মতো আমরা হাইহিল পরে কুচকাওয়াজের অনুশীলনে অংশ নিয়েছি। বুট পরে প্যারেডে অংশ নেওয়ার চেয়ে এটা একটু কঠিন। তবে আমরা চেষ্টা চালিয়ে যাচ্ছি।’

এ ছবি প্রকাশের পরপরই সমালোচনার ঝড় উঠেছে। ফেসবুকে ভিতালি পোর্টনিকভ নামের একজন লিখেছেন, ‘এটা মধ্যযুগীয় চিন্তাধারা। হাইহিল পরে কুচকাওয়াজে অংশ নেওয়া নারীদের জন্য অবমাননাকর।’ মারিয়া শাপরানোভা নামের আরেকজন সমালোচনা করে ইউক্রেনের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বিরুদ্ধে ‘নারীদের প্রতি বিদ্বেষের’ অভিযোগ তুলেছেন। তিনি লিখেন, ‘হাইহিল নারীদের ওপর চাপিয়ে দেওয়া একধরনের উপহাস।’

শুধু সামাজিক যোগাযোগমাধ্যমে নয়, এই ছবি সামনে আসার পর সমালোচনায় সরব হয়েছেন ইউক্রেনের নারী রাজনীতিকেরাও। দেশটির রাজনৈতিক দল গোলোস পার্টির সদস্য ইন্না সোভসান নারীদের স্বাস্থ্যঝুঁকির বিষয়টি সামনে এনেছেন। তিনি বলেন, ‘নারীদের জন্য এটা খুবই ক্ষতিকর ও নির্বোধ একটি পরিকল্পনা। ইউক্রেনের নারী সৈন্যরাও পুরুষদের মতো জীবনের ঝুঁকি নিচ্ছেন। তাঁদের জন্য এমন উপহাস প্রাপ্য নয়।’

প্রতিরক্ষা মন্ত্রণালয়ের এমন উদ্যোগের সমালোচনা করেছেন ইউক্রেনের ডেপুটি স্পিকার ওলেনা কোনদাতইয়ুক। তিনি বলেছেন, ‘নারীদের এভাবে অবমাননা করায় কর্তৃপক্ষের প্রকাশ্যে ক্ষমা চাওয়া উচিত।’

 

এ জাতীয় আরও খবর

রাষ্ট্রপতির পদত্যাগ হলে সাংবিধানিক প্রক্রিয়া অনুসরণ: স্বরাষ্ট্রমন্ত্রী

মালদ্বীপের প্রতিরক্ষামন্ত্রীর সঙ্গে বাংলাদেশ হাইকমিশনারের বৈঠক

বোয়ালখালীতে ৫ শ্রমিকের মৃত্যু, মামলা ছাড়াই চলছে সমঝোতার চেষ্টা

১৭ বছর পর ইংল্যান্ড সফরে বাংলাদেশ, টেস্ট হবে লর্ডসে

২৭ জুলাই থেকে চট্টগ্রাম বোর্ডের HSCপরীক্ষা শুরু

ব্রিকস সম্মেলনে যোগ দিতে তারেক রহমানকে মোদির আমন্ত্রণ

গাজী নজরুলের বহিষ্কার জানিয়ে ইসিকে চিঠি জামায়াতের

ইরান ইস্যুতে কঠিন কূটনৈতিক চাপে ট্রাম্প

মানবিক সহায়তায় আলোচনায় ‘আমরা বিএনপি পরিবার’

২০৩৪ সালে ট্রিলিয়ন ডলারের অর্থনীতির লক্ষ্য বাংলাদেশের

শ্রীলঙ্কার পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ড. খলিলুরের বৈঠক

তথ্যমন্ত্রীর নামে ভুয়া ফেসবুক অ্যাকাউন্ট, সতর্কবার্তা