,

মগবাজারে বিস্ফোরণস্থল থেকে গ্যাস বের হচ্ছে: ফায়ার সার্ভিস

news-image

নিজস্ব প্রতিবেদক ঢাকা : রাজধানীর মগবাজারে বিস্ফোরণের স্থান থেকে গ্যাস বের হচ্ছে। ফায়ার সার্ভিসের একটি ইউনিট স্টেশন অফিসার ইউনুস আলীর নেতৃত্বে আজ রোববার সকাল থেকে ঘটনাস্থলে কাজ করছে।

আজ ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স অধিদপ্তরের উপপরিচালক দিনমণি শর্মা প্রথম আলোকে এ তথ্য জানিয়েছেন।

এর আগে তিতাস গ্যাসের ব্যবস্থাপনা পরিচালক আলী ইকবাল মো. নুরুল্লাহ প্রথম আলোকে বলেছেন, বিস্ফোরণে বিধ্বস্ত ভবন এবং এর দুই পাশের ভবনে তিতাসের কোনো গ্যাস-সংযোগ নেই। ফায়ার সার্ভিস ভবনে যে গ্যাসলাইনের অস্তিত্ব পেয়েছিল, সেটি অচল বলেও দাবি করেছিলেন তিনি।

গত ২৭ জুন সন্ধ্যা সাড়ে সাতটায় মগবাজারে তিনতলা একটি ভবনে বিস্ফোরণ ঘটে। সেই ঘটনায় ১১ জন মারা গেছেন। আহত হয়েছেন ভবনটির আশপাশের শতাধিক মানুষ। এ ঘটনায় আহত পাঁচজন এখনো হাসপাতাল চিকিৎসাধীন। বিস্ফোরণের ঘটনায় ২৯ জুন মামলা করে রমনা থানার পুলিশ।

 

এ জাতীয় আরও খবর

সবকিছুর সমালোচনা না করে সরকারকে সহযোগিতার আহ্বান

নতুন অপরাধ ঠেকাতে পুরোনো আইন যথেষ্ট নয়: স্বরাষ্ট্রমন্ত্রী

মেট্রোরেলের দুই প্রকল্পে ব্যয় বাড়ল ১ লাখ ১০ হাজার কোটি টাকা

দোলাবাড়ি ঋষিপাড়া পঞ্চায়েত কমিটির সভাপতি কালীপদ ঋষি দুর্বৃত্তদের হামলায় গুরুতর আহত

ম্যাচ ছাড়াই সেমিফাইনালে উঠতে পারে বাংলাদেশ

হবু বরকে নিয়ে কী ইঙ্গিত দিলেন মিমি?

বিগত সময়ে শিক্ষাখাতের বরাদ্দে শুভঙ্করের ফাঁকি ছিল : শিক্ষামন্ত্রী

বাণিজ্য- বিনিয়োগ বাড়াতে বাংলাদেশ-ইইউর নতুন উদ্যোগ

আকাশ থেকে বাঘ দেখার সুযোগ, সুন্দরবনে ফাইভ-স্টার ট্রি-হাউস রিসোর্টের পরিকল্পনা

ক্রিকেটার রিংকুর জীবনসঙ্গী হতে যাচ্ছেন এমপি প্রিয়া

উত্তর কোরিয়াকে ৩২৫ কোটি ডলার ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দক্ষিণ কোরিয়ার আদালতের

ইয়েমেনে সৌদির এফ-১৫ যুদ্ধবিমান ভূপাতিতের দাবি হুথিদের