ফিলিপাইনে উড়োজাহাজ বিধ্বস্ত; ৪০ জনকে জীবিত উদ্ধার, মৃত ১৭

news-image

অনলাইন ডেস্ক : ফিলিপাইনে অবতরণের পূর্বমুহূর্তে ৮৫ জন আরোহী নিয়ে দেশটির বিমানবাহিনীর একটি উড়োজাহাজ বিধ্বস্ত হয়েছে। আরোহীদের বেশিরভাগই সামরিক বাহিনীর সদস্য। এছাড়াও উড়োজাহাজে ৩ জন পাইলট ও ৫ জন ক্রু সদস্য ছিলেন বলে জানিয়েছেন দেশটির প্রতিরক্ষা মন্ত্রী ডেলফিন লরেঞ্জানা।

এ প্রতিবেদন লেখা পর্যন্ত ৪০ জনেরও বেশি আরোহীকে জীবিত উদ্ধার করা হয়েছে। তাদের হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে বলে জানিয়েছেন ফিলিপাইনের সেনাবাহিনী প্রধান কিরিলিতো সবেজানা।

ফিলিপাইনের বিমানবাহিনীর C130 উড়োজাহাজটি আজ রবিবার সুলু প্রদেশের জুলু দ্বীপে অবতরণের মুহূর্তে বিধ্বস্ত হয়। এ প্রতিবেদন লেখা পর্যন্ত ১৭ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। এখনো উদ্ধার অভিযান চলছে।

এ জাতীয় আরও খবর

অভিনেতা সোহেল খানের মৃত্যুতে শোবিজ অঙ্গনে শোক

আবারও বাড়ল স্বর্ণের দাম, ভরি ১ লাখ ৯৯ হাজার টাকা

রোহিঙ্গা গণহত্যার রায়কে স্বাগত জানাল যুক্তরাজ্যসহ ১৪ দেশ

কিশোর হত্যা মামলায় সাঈদ খোকনের ফের ৫ দিনের রিমান্ড

গণতন্ত্র ও আইনের শাসন প্রতিষ্ঠায় আইনজীবীদের ঐক্যের আহ্বান রাষ্ট্রপতির

স্বর্ণদ্বীপে সামরিক যান চালিয়ে যৌথ মহড়া দেখলেন প্রধানমন্ত্রী

বাংলাদেশ থেকে দক্ষ কর্মী নিতে কানাডাকে আহ্বান

পোশাকশ্রমিকদের মজুরি প্রস্তাবে বড় ব্যবধান, সমঝোতা হয়নি

জিয়াউলের অভিযানে থাকতেন নির্দিষ্ট সাংবাদিকরা

দূতাবাসে গেলেও শেখ হাসিনা গ্রেপ্তার হবেন: শামা ওবায়েদ

৭ শর্ত পূরণ না হলে যুক্তরাষ্ট্রের সঙ্গে বৈঠক নয়: গালিবাফ

দৌলতদিয়া যৌনপল্লী থেকে পালিয়ে বাঁচলো কিশোরী, বাড়িওয়ালি গ্রেপ্তার