শুক্রবার, ২৪শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ৯ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

সড়কে বেড়েছে চলাচল, কঠোর অবস্থানে পুলিশ

news-image

কঠোর লকডাউনের ৪র্থ দিনে সকাল থেকেই সড়কে তৎপর রয়েছেন আইন শৃঙ্খলাবাহিনী। গত ৩ দিনের থেকে রাস্তায় বেড়েছে যানবাহন ও মানুষের চলাচল। পুলিশের চেকপোস্টের কারণে কোথাও কোথাও দেখা গেছে যানজট।

রোববার সকালে নগরীর কিছু এলাকা ও সড়ক ঘুরে এমন চিত্র দেখা গেছে। রাস্তায় বের হয়েছেন কর্মজীবীরা। রিকশায় গন্তব্যে ছুটেছেন অনেকে। কেউ কেউ যাচ্ছেন হেঁটে। চলছে ব্যক্তিগত গাড়িও। ভ্যানে বিক্রি হচ্ছে শাক-সবজি। খুলেছে নিত্যপণ্যের কিছু দোকান।

চেকপোস্টগুলোয় গাড়ি ও লোকজন থামিয়ে জানতে চাওয়া হচ্ছে বের হওয়ার কারণ। জরুরি প্রয়োজন ছাড়া কেউ বের হলে বাসায় ফেরত পাঠানো হচ্ছে, করা হচ্ছে জরিমানাসহ গ্রেপ্তার।

তবে, অফিগামীদের পরিচয়পত্র দেখিয়ে কর্মস্থলে যেতে দেয়া হচ্ছে। রাস্তায় রিকাশার পাশাপাশি রয়েছে ব্যক্তিগত গাড়ি ও মোটরসাইকেল। স্বাস্থ্যবিধি মানাতে সড়কে কাজ করছে র‍্যাব, পুলিশ, বিজিবি, সেনাবাহিনীসহ আইনশৃঙ্খলাবাহিনী। রাজধানী ছাড়া বিভাগীয় শহরগুলোতেও কঠোর অবস্থানে রয়েছে আইনশৃঙ্খলা বাহিনী।

চট্টগ্রামে সকাল থেকে বিভিন্ন সড়ক ও মোড়ে মোড়ে চেকপোস্ট বসিয়ে তারা লোক চলাচল নিয়ন্ত্রণে কাজ করছেন। যদিও প্রধান সড়কগুলোতে মানুষের আনাগোনা কম থাকলেও অলিতে গলিতে চলাচল বেড়েছে মানুষের।

এছাড়া সিলেট, খুলনা, ময়মনসিংহসহ বিভিন্ন জেলার সড়ক মহাসড়ক জিজ্ঞাসাবাদ করা হচ্ছে পরিবহন চালক ও যাত্রীদের। এছাড়া, মহানগরসহ বিভিন্ন উপজেলায় লকডাউন কার্যকরে টহল রয়েছে আইনশৃঙ্খলা বাহিনীর। আর স্বাস্থ্যবিধি মেনে চলেছে সব জরুরি সেবাসহ শিল্পকারখানা।

গতকাল বিধিনিষেধ অমান্য করায় ৬২১ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। ৩৪৬ জনকে করা হয়েছে জরিমানা। এছাড়া, ৮৫৫ গাড়ির বিরুদ্ধে মামলা করেছে ডিএমপি। জরিমানা করা হয়েছে ১৯ লাখ ২২ হাজার টাকা।

দেশে করোনার সংক্রমণ আশঙ্কাজনক হারে বেড়ে যাওয়ায় সরকার ১ জুলাই থেকে ৭ দিনের সর্বাত্মক কঠোর লকডাউন ঘোষণা করেছে। এসময়ে সকল ধরনের যানবাহন ও মানুষের চলাচলে বিধি নিষেধ আরোপ করা হয়েছে।

এ জাতীয় আরও খবর

রাষ্ট্রপতির পদত্যাগ হলে সাংবিধানিক প্রক্রিয়া অনুসরণ: স্বরাষ্ট্রমন্ত্রী

মালদ্বীপের প্রতিরক্ষামন্ত্রীর সঙ্গে বাংলাদেশ হাইকমিশনারের বৈঠক

বোয়ালখালীতে ৫ শ্রমিকের মৃত্যু, মামলা ছাড়াই চলছে সমঝোতার চেষ্টা

১৭ বছর পর ইংল্যান্ড সফরে বাংলাদেশ, টেস্ট হবে লর্ডসে

২৭ জুলাই থেকে চট্টগ্রাম বোর্ডের HSCপরীক্ষা শুরু

ব্রিকস সম্মেলনে যোগ দিতে তারেক রহমানকে মোদির আমন্ত্রণ

গাজী নজরুলের বহিষ্কার জানিয়ে ইসিকে চিঠি জামায়াতের

ইরান ইস্যুতে কঠিন কূটনৈতিক চাপে ট্রাম্প

মানবিক সহায়তায় আলোচনায় ‘আমরা বিএনপি পরিবার’

২০৩৪ সালে ট্রিলিয়ন ডলারের অর্থনীতির লক্ষ্য বাংলাদেশের

শ্রীলঙ্কার পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ড. খলিলুরের বৈঠক

তথ্যমন্ত্রীর নামে ভুয়া ফেসবুক অ্যাকাউন্ট, সতর্কবার্তা