বৃহস্পতিবার, ২৩শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ৮ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

করোনায় অন্যের জীবন ঝুঁকিতে ফেললে কেয়ামতের দিন জবাবদিহি করতে হবে

news-image

নিজস্ব প্রতিবেদক, বরিশাল : করোনা সুরক্ষায় স্বাস্থ্যবিধি প্রতিপালন এবং লকডাউন বাস্তবায়নে জুমার খুৎবার আগে মুসল্লিদের উদ্দেশ্যে বক্তব্য দিয়েছেন বরিশাল মেট্রোপলিটন পুলিশ (বিএমপি) কমিশনার মো. শাহাবুদ্দিন খান। শুক্রবার জুমার নামাজের খুৎবার আগে নগরীর চকবাজার জামে এবাদুল্লাহ মসজিদের মুসুল্লীদের উদ্দেশ্যে গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা দেন তিনি।

এ সময় পুলিশ কমিশনার বলেন, আমরা যদি নিয়মিতভাবে মাস্ক না পরে অন্যের জীবনকে ঝুঁকির মধ্যে ফেলি সেটা একটা অন্যায়। এজন্য কাল কেয়াামতে মহান আল্লাহ রাব্বুল আলামিনের কাছে জবাবদিহি করতে হবে। আর অন্যকে সুরক্ষিত রাখার নিয়তে আমরা সবাই মাস্ক ব্যবহার এবং স্বাস্থ্যবিধি মেনে চললে নিশ্চয়ই এটি একটি পূর্ন্যের কাজ হবে। মহামারী করোনাভাইরাসের কবল থেকে দেশ ও জাতিকে সুরক্ষিত রাখতে স্বাস্থ্যবিধি মেনে চলার কোন বিকল্প নেই বলে তিনি সবাইকে সতর্ক করেন।

সরকার ঘোষিত লকডাউন বাস্তবায়নে অতি জরুরি প্রয়োজন ব্যতিত জনগণকে ঘর থেকে বের না হওয়ার আহবান জানান পুলিশ কমিশনার মো. শাহাবুদ্দিন খান।
পুলিশ কমিশনারের বক্তব্যে জোড়ালো সমর্থন দিয়ে জামে এবাদুল্লাহ মসজিদের খতিব মাওলানা নুরুর রহমান বেগও সবাইকে স্বাস্থ্য বিধি কঠোরভাবে প্রতিপালন এবং জরুরা প্রয়োজন ছাড়া লকডাউনকালীন ঘর থেকে বের না হওয়ার আহবান জানান।

বিশ্ব স্বাস্থ্য সংস্থা ঘোষিত স্বাস্থ্যবিধি প্রতিপালন পালন এবং লকডাউন বাস্তবায়নে বাসিন্দাদের উদ্বুদ্ধ করতে মহানগরীর ৩৭০টি মসজিদে জুমার নামাজের খুৎবার আগে সচেতনতামূলক বক্তব্য রাখেন মেট্রোপলিটন পুলিশের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা।

 

এ জাতীয় আরও খবর

রাষ্ট্রপতির পদত্যাগ হলে সাংবিধানিক প্রক্রিয়া অনুসরণ: স্বরাষ্ট্রমন্ত্রী

মালদ্বীপের প্রতিরক্ষামন্ত্রীর সঙ্গে বাংলাদেশ হাইকমিশনারের বৈঠক

বোয়ালখালীতে ৫ শ্রমিকের মৃত্যু, মামলা ছাড়াই চলছে সমঝোতার চেষ্টা

১৭ বছর পর ইংল্যান্ড সফরে বাংলাদেশ, টেস্ট হবে লর্ডসে

২৭ জুলাই থেকে চট্টগ্রাম বোর্ডের HSCপরীক্ষা শুরু

ব্রিকস সম্মেলনে যোগ দিতে তারেক রহমানকে মোদির আমন্ত্রণ

গাজী নজরুলের বহিষ্কার জানিয়ে ইসিকে চিঠি জামায়াতের

ইরান ইস্যুতে কঠিন কূটনৈতিক চাপে ট্রাম্প

মানবিক সহায়তায় আলোচনায় ‘আমরা বিএনপি পরিবার’

২০৩৪ সালে ট্রিলিয়ন ডলারের অর্থনীতির লক্ষ্য বাংলাদেশের

শ্রীলঙ্কার পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ড. খলিলুরের বৈঠক

তথ্যমন্ত্রীর নামে ভুয়া ফেসবুক অ্যাকাউন্ট, সতর্কবার্তা