,

মাওলানা ভাসানী বিশ্ববিদ্যালয়ের ৭৭ কোটি ৫ লাখ টাকার বাজেট ঘোষণা

news-image

টাঙ্গাইল প্রতিনিধি : টাঙ্গাইলের মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ২০২১-২২ অর্থবছরে ৭৭ কোটি ৫ লাখ টাকার বাজেট অনুমোদিত হয়েছে। বিগত ২০২০-২০২১ অর্থবছরে বাজেট ছিল ৭০ কোটি ৫১ লাখ টাকা। এ বছর বাজেট বৃদ্ধি পেয়েছে ৮.৫৩% অর্থাৎ ৬ কোটি ৫৪ লাখ টাকা বেশি।

এবার বাজেটের আকার এবং বরাদ্দও সবচেয়ে বেড়েছে গবেষণা খাতে। গত বছর গবেষণা খাতে বরাদ্দ ছিলো মোট ৮০ লাখ টাকা। যা এবারের অর্থ বছরে ১০ লাখ টাকা বেড়ে হয়েছে ৯০ লাখ টাকা। বাজেটের ৬৮ কোটি ০৫ লাখ টাকা দিবে বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন (ইউজিসি) এবং বিশ্ববিদ্যালয়ের নিজস্ব আয় ধরা হয়েছে ৯ কোটি টাকা।

বাজেটে সর্বোচ্চ ব্যয় ধরা হয়েছে বেতন ও ভাতায় ৫১ কোটি ৩৪ লাখ টাকা। দ্বিতীয় ও তৃতীয় অবস্থানে থাকা পন্য ও সেবা খাতে সহায়তা বাবদ ও যন্ত্রপাতি অনুদান খাতে বরাদ্দ যথাক্রমে ১৭ কোটি ৩৯ লাখ টাকা এবং ২ কোটি ১১ লাখ টাকা।
গতকাল বুধবার (৩০ জুন) বিকালে অনুষ্ঠিত সভায় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোঃ আলাউদ্দিনের সভাপতিত্বে এ বাজেট অনুমোদিত হয়। অধিবেশনে ২০২০-২১ অর্থবছরের সংশোধিত এবং ২০২১-২২ অর্থ বছরের মূল বাজেট উপস্থাপন করেন হিসাব বিভাগের পরিচালক একেএসএম তোফাজ্জল হক।

 

এ জাতীয় আরও খবর

সবকিছুর সমালোচনা না করে সরকারকে সহযোগিতার আহ্বান

নতুন অপরাধ ঠেকাতে পুরোনো আইন যথেষ্ট নয়: স্বরাষ্ট্রমন্ত্রী

মেট্রোরেলের দুই প্রকল্পে ব্যয় বাড়ল ১ লাখ ১০ হাজার কোটি টাকা

দোলাবাড়ি ঋষিপাড়া পঞ্চায়েত কমিটির সভাপতি কালীপদ ঋষি দুর্বৃত্তদের হামলায় গুরুতর আহত

ম্যাচ ছাড়াই সেমিফাইনালে উঠতে পারে বাংলাদেশ

হবু বরকে নিয়ে কী ইঙ্গিত দিলেন মিমি?

বিগত সময়ে শিক্ষাখাতের বরাদ্দে শুভঙ্করের ফাঁকি ছিল : শিক্ষামন্ত্রী

বাণিজ্য- বিনিয়োগ বাড়াতে বাংলাদেশ-ইইউর নতুন উদ্যোগ

আকাশ থেকে বাঘ দেখার সুযোগ, সুন্দরবনে ফাইভ-স্টার ট্রি-হাউস রিসোর্টের পরিকল্পনা

ক্রিকেটার রিংকুর জীবনসঙ্গী হতে যাচ্ছেন এমপি প্রিয়া

উত্তর কোরিয়াকে ৩২৫ কোটি ডলার ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দক্ষিণ কোরিয়ার আদালতের

ইয়েমেনে সৌদির এফ-১৫ যুদ্ধবিমান ভূপাতিতের দাবি হুথিদের