,

ঠিক আছি ভয় পাবেন না, ফেসবুক লাইভে কবীর সুমন

news-image

অনলাইন ডেস্ক : কিংবদন্তি সংগীতশিল্পী কবীর সুমন জানান, আমি ঠিক আছি, ভয় পাবেন না। রোববার আমি ঢোক গিলতে পারছিলাম না, খাওয়া দাওয়া তো দূরের কথা। এরপরেই আমাকে এই হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসক দিবসের দিন বলছি, আমাকে যারা সুস্থ করে তুলছেন, তাদের ধন্যবাদ।

বৃহস্পতিবার কলকাতার এসএসকেএম হাসপাতালে চিকিৎসাধীন থেকে ফেসবুক লাইভে এসে এমনটি জানান তিনি।

তিনি আরও বলেন, ‘বাম জামানায় কলকাতার চিকিৎসা পরিকাঠামো তলানিতে নেমে গিয়েছিল। তৃণমূল সেই পরিস্থিতির আমূল পরিবর্তন ঘটিয়েছে। আমি অসুস্থতার কারণে হল্যান্ড, ফ্রান্স, ইংল্যান্ডের হাসপাতালে ভর্তি থেকেছি। কিন্তু এই ধরনের চিকিৎসা পায়নি। পশ্চিমবঙ্গ রাজ্যের হাসপাতালের চিকিৎসায় রয়েছে মানবিক স্পর্শ। যা বাংলার চিকিৎসাকে আরও এগিয়ে রাখে।’
এতো উন্নতির জন্য মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি এবং মদন মিত্রকেও ধন্যবাদ জানান কবীর সুমন।

গত ২৮ জুন থেকে কলকাতার এসএসকেএম হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন তিনি। এর আগে কবীর সুমন করোনায় আক্রান্ত সন্দেহ করা হলেও কয়েক দফায় তার টেস্ট করা হলে রিপোর্ট নেগেটিভ আসে। তাই তাকে সাধারণ কেবিনে রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে।

 

এ জাতীয় আরও খবর

সবকিছুর সমালোচনা না করে সরকারকে সহযোগিতার আহ্বান

নতুন অপরাধ ঠেকাতে পুরোনো আইন যথেষ্ট নয়: স্বরাষ্ট্রমন্ত্রী

মেট্রোরেলের দুই প্রকল্পে ব্যয় বাড়ল ১ লাখ ১০ হাজার কোটি টাকা

দোলাবাড়ি ঋষিপাড়া পঞ্চায়েত কমিটির সভাপতি কালীপদ ঋষি দুর্বৃত্তদের হামলায় গুরুতর আহত

ম্যাচ ছাড়াই সেমিফাইনালে উঠতে পারে বাংলাদেশ

হবু বরকে নিয়ে কী ইঙ্গিত দিলেন মিমি?

বিগত সময়ে শিক্ষাখাতের বরাদ্দে শুভঙ্করের ফাঁকি ছিল : শিক্ষামন্ত্রী

বাণিজ্য- বিনিয়োগ বাড়াতে বাংলাদেশ-ইইউর নতুন উদ্যোগ

আকাশ থেকে বাঘ দেখার সুযোগ, সুন্দরবনে ফাইভ-স্টার ট্রি-হাউস রিসোর্টের পরিকল্পনা

ক্রিকেটার রিংকুর জীবনসঙ্গী হতে যাচ্ছেন এমপি প্রিয়া

উত্তর কোরিয়াকে ৩২৫ কোটি ডলার ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দক্ষিণ কোরিয়ার আদালতের

ইয়েমেনে সৌদির এফ-১৫ যুদ্ধবিমান ভূপাতিতের দাবি হুথিদের