বৃহস্পতিবার, ২৩শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ৮ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

সরকার দলীয় এমপি-মন্ত্রীর কথায় মিল নেই : গয়েশ্বর

news-image

অনলাইন ডেস্ক : বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় বলেছেন, সরকার দলীয় এমপি-মন্ত্রী কারও কথার সঙ্গে কারও কথার মিল নেই। একেক জন একেক রকম কথা বলেন। একজনের কথার সাথে আরেকজনের কোনো মিল নেই।

আজ দুপুরে জাতীয় প্রেসক্লাবে জিয়াউর রহমান সমাজকল্যাণ পরিষদের উদ্যোগে এক আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন।

তিনি আরও বলেন, দিনের ভোট রাতে হয়েছে, এগুলো কারা করেছে ? আজকের সংসদকে কী বলবো আমরা? যে পুলিশ রাতের বেলায় চোর ধরে তারাও কিন্তু ভোট চুরি করেছে। সে জন্য আজকে পুলিশের অবস্থান কোথায় গিয়ে দাঁড়িয়েছে। নৈতিকতার দিক দিয়ে পুলিশের কোনো অবস্থান কি এখন আছে? গয়েশ্বর বলেন, দেশের সচিবরা-পুলিশরা আজকের সরকারের পার্লামেন্টের ভাগ্যের বিধাতা। তারা পাপ করছে, তাদের পাপের ফসল আজকের পার্লামেন্ট।
বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আব্দুস সালাম, যুগ্ম-মহাসচিব অ্যাডভোকেট সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, সহ-সাংগঠনিক সম্পাদক আব্দুস সালাম আজাদ প্রমুখ আলোচনা সভায় বক্তব্য দেন।

 

এ জাতীয় আরও খবর

রাষ্ট্রপতির পদত্যাগ হলে সাংবিধানিক প্রক্রিয়া অনুসরণ: স্বরাষ্ট্রমন্ত্রী

মালদ্বীপের প্রতিরক্ষামন্ত্রীর সঙ্গে বাংলাদেশ হাইকমিশনারের বৈঠক

বোয়ালখালীতে ৫ শ্রমিকের মৃত্যু, মামলা ছাড়াই চলছে সমঝোতার চেষ্টা

১৭ বছর পর ইংল্যান্ড সফরে বাংলাদেশ, টেস্ট হবে লর্ডসে

২৭ জুলাই থেকে চট্টগ্রাম বোর্ডের HSCপরীক্ষা শুরু

ব্রিকস সম্মেলনে যোগ দিতে তারেক রহমানকে মোদির আমন্ত্রণ

গাজী নজরুলের বহিষ্কার জানিয়ে ইসিকে চিঠি জামায়াতের

ইরান ইস্যুতে কঠিন কূটনৈতিক চাপে ট্রাম্প

মানবিক সহায়তায় আলোচনায় ‘আমরা বিএনপি পরিবার’

২০৩৪ সালে ট্রিলিয়ন ডলারের অর্থনীতির লক্ষ্য বাংলাদেশের

শ্রীলঙ্কার পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ড. খলিলুরের বৈঠক

তথ্যমন্ত্রীর নামে ভুয়া ফেসবুক অ্যাকাউন্ট, সতর্কবার্তা