বৃহস্পতিবার, ২৩শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ৮ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

ফেসবুকে ভারতীয় তরুণ-পাকিস্তানি তরুণীর প্রেম, বিয়ে করতে সরকারের কাছে অনুরোধ

news-image

অনলাইন ডেস্ক : পাকিস্তানের এক তরুণী ফেসবুকে এক ভারতীয় তরুণের সঙ্গে প্রেম করছেন। তরুণীর নাম সুমন রন্তিলাল। আর তরুণ অমিত শর্মা। তারা এখন বিয়ে করতে চান। কিন্তু বাধা দুই দেশের সীমান্ত। তাই ভারতে এসে প্রেমিককে বিয়ে করতে মোদি সরকারের বিশেষ ট্রাভেল ভিসার অনুমতি চেয়েছেন ওই তরুণী।

টাইমস অব ইন্ডিয়ার প্রতিবেদন অনুযায়ী, রন্তিলাল পাকিস্তানের করাচিতে শিক্ষিকা। ২০১৯ সালের সেপ্টেম্বরে ফেসবুকে ভারতের গুরুদাসপুরের অমিত শর্মার সঙ্গে তার আলাপ শুরু হয়। শুরুতে মেসেঞ্জারে টুকটাক কথা, পরস্পরের ছবিতে রিয়্যাকশান। তাদের বন্ধুত্ব দ্রুত প্রেমে পরিণত হয়। তবে এখনও পর্যন্ত তাদের সামনাসামনি দেখা হয়নি। পুরোটাই মেসেঞ্জার, ফোন ও ভিডিও কলেই সীমাবদ্ধ। তবে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে দুজনেই একে অপরকে ভালোবেসেছেন। আর সেই কারণেই তারা বিয়ের সিদ্ধান্ত নিয়েছেন।

সংবাদমাধ্যমের সঙ্গে রন্তিলাল করাচি থেকে ফোনে কথা বলেন। তিনি জানান, ‌‘আমি ভারতে গিয়ে অমিতের সঙ্গে সারাজীবন কাটাতে চাই। গত বছরের মার্চ থেকে করোনার কারণে দুই দেশের মধ্যে যাত্রী চলাচল বন্ধ। এ কারণে এখনো ভিসা পাইনি।’
গুরুদাসপুরের এক বেসরকারি সংস্থায় সেলস ডিরেক্টর হিসেবে কর্মরত অমিত। তিনি জানান, ‘প্রথম যেদিন ফেসবুকে তার সঙ্গে সুমনের কথা হয়, তা আজও স্পষ্ট মনে আছে। ফেসবুকে পাকিস্তানের করাচিতে জন্মাষ্টমীর পালনের একটি ছবি আপলোড করেছিল রন্তিলাল। তখনই আমি ফ্রেন্ড রিকোয়েস্ট দিয়েছিলাম। এরপর ধীরে ধীরে মেসেঞ্জারে আমাদের কথা শুরু হয়। ফোন নম্বর আদান প্রদানও হয়। নভেম্বরে, আমি ওকে বিয়ের প্রস্তাব দিই। সৌভাগ্যবশত ও হ্যাঁ বলেছে। আশা করি খুব দ্রুত আমরা নতুন জীবন শুরু করতে পারব।’

 

এ জাতীয় আরও খবর

রাষ্ট্রপতির পদত্যাগ হলে সাংবিধানিক প্রক্রিয়া অনুসরণ: স্বরাষ্ট্রমন্ত্রী

মালদ্বীপের প্রতিরক্ষামন্ত্রীর সঙ্গে বাংলাদেশ হাইকমিশনারের বৈঠক

বোয়ালখালীতে ৫ শ্রমিকের মৃত্যু, মামলা ছাড়াই চলছে সমঝোতার চেষ্টা

১৭ বছর পর ইংল্যান্ড সফরে বাংলাদেশ, টেস্ট হবে লর্ডসে

২৭ জুলাই থেকে চট্টগ্রাম বোর্ডের HSCপরীক্ষা শুরু

ব্রিকস সম্মেলনে যোগ দিতে তারেক রহমানকে মোদির আমন্ত্রণ

গাজী নজরুলের বহিষ্কার জানিয়ে ইসিকে চিঠি জামায়াতের

ইরান ইস্যুতে কঠিন কূটনৈতিক চাপে ট্রাম্প

মানবিক সহায়তায় আলোচনায় ‘আমরা বিএনপি পরিবার’

২০৩৪ সালে ট্রিলিয়ন ডলারের অর্থনীতির লক্ষ্য বাংলাদেশের

শ্রীলঙ্কার পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ড. খলিলুরের বৈঠক

তথ্যমন্ত্রীর নামে ভুয়া ফেসবুক অ্যাকাউন্ট, সতর্কবার্তা