,

একসঙ্গে ১০ সন্তান জন্মের খবরটি ভুয়া

news-image

অনলাইন ডেস্ক : দক্ষিণ আফ্রিকার গোসিয়াম সিথোল নামের এক নারী একসঙ্গে ১০ সন্তান জন্ম দেয়ার যে দাবি করেছিলেন, সেটি সত্য নয় বলে জানিয়েছে বিবিসি।

স্থানীয় হাসপাতাল সূত্র উদ্ধৃত করে প্রতিবেদনে বলা হয়েছে, গৌতেং প্রদেশের কোনো ক্লিনিকে কোনো নারী একসঙ্গে ১০ সন্তানের জন্ম দেননি।

মেডিকেল টেস্টে দেখা গেছে, গোসিয়াম সম্প্রতি গর্ভধারণই করেননি।

৩৭ বছর বয়সী এই নারীর মানসিক স্বাস্থ্য নিয়ে চিকিৎসকেরা প্রশ্ন তুলেছেন। তাকে পর্যবেক্ষণে রাখা হয়েছে।

ঠিক কী কারণে তিনি এমন ভুয়া দাবি করলেন সে বিষয়ে প্রদেশ সরকার বিস্তারিত কিছু জানায়নি।

দক্ষিণ আফ্রিকার রাজধানী থেকে প্রকাশিত ইংরেজি গণমাধ্যম প্রিটোরিয়া নিউজে প্রথম খবরটি আসে। প্রতিবেদনে বলা হয়, স্টিভ বিকো হাসপাতালে গত ৭ জুন ওই নারী ১০ সন্তানের মা হন।

হাসপাতাল কর্তৃপক্ষ এমন খবরে ক্ষোভ প্রকাশ করেছে।

ভুয়া খবর প্রকাশের অভিযোগে পত্রিকাটির প্রধান সম্পাদক এখন আইনি ঝামেলায় পড়তে যাচ্ছেন।

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য