,

রায়ের অপেক্ষায় আরেক মামলা, হতে পারে ৬ বছর জেল

news-image

বিনোদন প্রতিবেদক : অনিচ্ছাকৃত খুনের দায়ে মুম্বইয়ের নগর ও দায়রা জজ আদালতে দোষী সাব্যস্ত হলেন সালমান খান। সে মামলায় তাকে পাঁচ বছর কারাদণ্ডে দণ্ডিত করা হয়। যদিও হাইকোর্ট তাকে দু’দিনের অন্তর্বতী জামিনের নির্দেশ দিয়েছেন।

এবার সালমানের জন্য অপেক্ষা করছে তার বিরুদ্ধে করা আরেকটি মামলার রায়। সালমানের জীবনের সঙ্গে জড়িয়ে থাকা আরেক বিতর্কিত অধ্যায় কৃষ্ণসার মামলা। কিছুদিনের মধ্যে এ মামলারও রায় হওয়া কথা রয়েছে।

১৯৯৮ সালে ‘হাম সাথ সাথ হ্যায়’ ছবির শ্যুটিং করতে রাজস্থানের যোধপুরে যান সালমান খান, সইফ আলী খান, তব্বু, সোনালী, নীলমরা। শ্যুটিংয়ের ফাঁকে জঙ্গল-সাফারিতে গিয়ে কৃষ্ণসার হরিণ শিকার করেন সালমান। শিকারে তাকে সঙ্গ দেয়ার অভিযোগ ওঠে বাকি চার তারকার বিরুদ্ধেও।

ওই বছরই ১৫ অক্টোবর যোধপুরের বন বিভাগ সালমান খানের বিরুদ্ধে দু’টি কৃষ্ণসার হরিণ শিকার করার অভিযোগে মামলা দায়ের করে।

এমনও অভিযোগ রয়েছে, যে বন্দুকটি নিয়ে সালমান শিকারে গিয়েছিলেন সেটির লাইসেন্সের মেয়াদও শেষ হয়ে গিয়েছিল। আর সেই মামলায় সালমান খানকে পাঁচ বছরের কারাদণ্ড দেন রাজস্থানের নিম্ন আদালত। যদিও ওই রায়ে উপর স্থগিতাদেশ দেন হাইকোর্ট। পরে সুপ্রিমকোর্টে আবেদন জানানো হলে, মামলাটিকে দ্বিতীয়বার শুনানির জন্য নিম্ন আদালতে ফেরত পাঠান সর্বোচ্চ আদালত।

কিছুদিনের মধ্যেই এই মামলায় রায় ঘোষণা হওয়ার কথা রয়েছে। আর সেই অভিযোগ আবারো সত্যি প্রমাণিত হলে সালমানসহ সবারই সর্বোচ্চ ছয় বছর পর্যন্ত জেল হতে পারে।

এ জাতীয় আরও খবর

দীর্ঘদিনের দুর্ভোগ কমবে, সহজ ও নিরাপদ যোগাযোগের নতুন দ্বার উন্মোচন হল নবীনগর-বাঞ্ছারামপুর সড়ক প্রশস্তকরণ কাজের উদ্বোধন

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ