,

সবচেয়ে কাঙ্ক্ষিত এখন সানি লিওন!

news-image

বিনোদন প্রতিবেদক : বলিউডের দাপুটে সব অভিনেত্রী- দীপিকা পাডুকোন, ক্যাটরিনা কাইফ; এমনকি প্রিয়াঙ্কা চোপড়াকেও পেছনে ফেলে সবচেয়ে কাঙ্ক্ষিত নারী এখন সানি লিওন। সম্প্রতি টাইমস অব ইন্ডিয়ার এক ভোটাভুটিতে এমনটাই দেখা গেছে। সম্প্রতি অনলাইন ভোটিংয়ের ফলাফলের ভিত্তিতে ২০১৪ সালের সবচেয়ে কাঙ্ক্ষিত ৫০ জন নারীর নামের তালিকা প্রকাশ করেছে টাইমস অব ইন্ডিয়া। অনলাইন ভোটিংয়ের ফলাফলে জমা পড়া ২০ লাখ ৩ হাজার ভোটের মধ্যে সবচেয়ে বেশি ভোট পেয়ে তালিকায় শীর্ষস্থান দখল করেছেন ভারতীয় বংশোদ্ভূত কানাডীয় মডেল, অভিনেত্রী ও সাবেক পর্নো তারকা সানি লিওন। সদ্য প্রকাশিত কাঙ্ক্ষিত নারীদের তালিকায় সানির পরেই রয়েছেন দীপিকা পাড়ুকোন। আর তৃতীয় স্থান পেয়েছেন জ্যাকুলিন ফার্নান্দেজ। এরপর যথাক্রমে রয়েছেন ক্যাটরিনা কাইফ, শ্রিয়া সরণ, প্রিয়াঙ্কা চোপড়া, শ্রদ্ধা কাপুর, নার্গিস ফাখরি, আশা ভাট, লিসা হেইডন, সোনম কাপুর, কঙ্গনা রানাউত, চিত্রাঙ্গদা সিং, আলিয়া ভাটসহ অন্যরা। টালিউড অভিনেত্রী পাওলি দাম রয়েছেন ৪২ নম্বরে। ৫০ জনের নামের তালিকায় না থাকলেও, ‘সব সময়ের কাঙ্ক্ষিত নারী’ হিসেবে উল্লেখ করা হয়েছে ঐশ্বরিয়া রাই বচ্চন ও কারিনা কাপুর খানের নাম।

এ জাতীয় আরও খবর

‘প্লেয়ার্স বাই চয়েজে’ সমাধান! সম্মানজনক পারিশ্রমিক দাবি ক্রিকেটারদের

মাতৃত্বের পর শরীর নিয়ে কটাক্ষ, এবার মুখ খুললেন ক্যাটরিনা

একাদশে ভর্তি থেকে ছিটকে পড়লো ১ লাখ ২৭ হাজার শিক্ষার্থী

এবার গুলশানের এডিসিসহ চার কর্মকর্তাকে বদলি

নতুন পে-স্কেলের সুবিধা পাবেন না যারা

আল্লাহর কসম, এই দাবিগুলো দলের নয়, জনগণের: জামায়াত আমির

ডেঙ্গুর থাবা সারাদেশে, রেহাই পাচ্ছে না শিশুরাও

মুন্সীগঞ্জে বাস-প্রাইভেটকার সংঘর্ষে নিহত ৪

প্রয়োজনে জীবন দেব, দাবি আদায় না করে ঘরে ফিরব না : শফিকুর রহমান

রাজধানীতে ৩ বাসে আগুন

অপ্রতিম হত্যা: সিসিটিভির সূত্রে ৩ জন আটক

এসডিজি অর্জনে বিশ্বনেতাদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর