,

জয়ের বিকল্প ভাবছেন না স্কালোনি

news-image

স্পোর্টস ডেস্ক : চিলির বিপক্ষে ম্যাচটি সুখকর হয়নি আর্জেন্টিনার। ম্যাচে প্রতিপক্ষের গোলমুখে ভুগতে দেখা গেছে মেসি বাহিনীকে। একের পর এক সুযোগ নষ্ট করে ভাগাভাগি করতে হয়েছে পয়েন্ট। এবার কলম্বিয়ার বিপক্ষে ম্যাচের আগে আর্জেন্টিনা কোচ লিওনেল স্কালোনির ভাবনায় শুধুই জয়।

বাছাইয়ের পরের রাউন্ডে বাংলাদেশ সময় বুধবার ভোর ৫টায় স্বাগতিক কলম্বিয়ার বিপক্ষে মাঠে নামবে আর্জেন্টিনা। সেখানে কাঙ্ক্ষিত জয় তুলে নিতে এবং খেলোয়াড়দের স্কোরিংয়ের ভুল-ভ্রান্তি কাটিয়ে উঠতে তাগিদ দিলেন কোচ।

স্কালোনি বলেন, ‘আমাদের উন্নতি করতে হবে, প্রতিপক্ষের গোলমুখে আরও কার্যকর হতে হবে। চিলির বিপক্ষে ম্যাচে শেষ দিকে আমরা তিন-চার জন ফরোয়ার্ড নিয়ে খেলেছিলাম। তারপরও গোল আদায় করতে পারিনি। মাঠে ফাঁকা জায়গাটা আমাদের কাজে লাগাতে হবে। এরপরই মিলবে গোল।’

গত শুক্রবার সান্তিয়াগাতো দেল এস্ত্রোর ইউনিক স্টেডিয়ামে লাতিন আমেরিকা অঞ্চলের বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচে চিলির বিপক্ষে ১-১ ড্র করে আর্জেন্টিনা। শুরুর দিকে লিওনেল মেসির পেনাল্টি গোলে এগিয়ে যায় স্কালোনির শিষ্যরা। শেষ দিকে বেশ কয়েকটি ভালো সুযোগ পেয়েও প্রতিপক্ষ গোলরক্ষক ক্লাওদিও ব্রাভোর দেয়াল ভাঙতে পারেননি মেসি। ভাগ্যও সহায় ছিল না এই ফুটবল যাদুকরের। মেসির একটি ফ্রি কিক ঠেকিয়ে দিয়েছে গোলপোস্ট।

বাছাইপর্বে পাঁচ ম্যাচে তিন জয় ও দুই ড্র করে ১১ পয়েন্ট নিয়ে দুই নম্বরে রয়েছে মেসি বাহিনী। ৫ ম্যাচে ১৫ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে তাদের চিরপ্রতিদ্বন্দ্বী ব্রাজিল।

এ জাতীয় আরও খবর

ঘরেই বানান জিভে জল আনা ‘চিড়া-মুগ ক্ষীর’

হাঁটতে বেরিয়ে সড়কে প্রাণ গেল ২ নারীর

‘সুখের মতো অসুখ’র দিনগুলোতে রবীন্দ্রনাথ

দুর্গাপূজাকে ঘিরে অপশক্তি চক্রান্ত করতে পারে: রিজভী

নবীনগরে সততা ব্রিকস ফিল্ডে ডাকাতি, নাইটগার্ড ও ম্যানেজারদের অস্ত্রের মুখে জিম্মি, মামলা করলে হত্যার হুমকি

ঢাকায় আজ বৃষ্টি হবে কি?

জাতীয় চাঁদ দেখা কমিটির সভা রোববার

দুর্নীতিবাজ গ্রেপ্তারে আবার সক্রিয় হচ্ছে দুদক

প্রধানমন্ত্রীর কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণ, জড়িতদের গ্রেপ্তারে অভিযান

সংখ্যালঘু নয়, সবার পরিচয় হবে বাংলাদেশি: মাহ্‌দী আমিন

কুমিল্লায় স্কুলছাত্রী হত্যায় অটোরিকশাচালক গ্রেপ্তার

প্রশ্নফাঁসের অভিযোগে নিয়োগ পরীক্ষা স্থগিত, বিক্ষোভে প্রার্থীরা